চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদ দূতাবাসে ‘দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ বিষয়ক সেমিনার

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:২০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে রিয়াদের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিবাসীরা ও দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার সকালে দূতাবাসের অডিটোরিয়ামে সেমিনারের উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর শাসনামলে দেশ গঠনের ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব শুরু করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশে মাত্র তিন বছর সাত মাস দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। তাঁর মধ্যে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, বাঙালীর হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি সময়োপোযোগী আধুনিক রাষ্ট্র তথা সোনার বাংলা গঠনের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু। দেশের প্রথম সংবিধান প্রণয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ক্ষমতার পৃথকীকরণ বিষয়ে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির মূল ভিত্তি হিসাবে কাজ করেছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক শদ। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পাঠের পরামর্শ দেন।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

Reneta

সেমিনারে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপপ্রধান এস এম আনিসুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন অভিবাসী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মোঃ আব্দুস সালাম, এম আর মাহবুব, ড. মোঃ রেজাউল করিম ও এ টি এম জিয়াউদ্দীন। সেমিনার সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

সেমিনার শেষে রাষ্ট্রদূত দূতাবাসের কন্স্যুলার সেবা চত্বরকে বঙ্গবন্ধু চত্বর ঘোষণা করেন ও এর উদ্বোধন করেন। এ চত্বরে বঙ্গবন্ধু মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন ও মুজিব শতবর্ষের লোগো স্থাপন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াদ দূতাবাসসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT