চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল দেশের স্বাধীনতার জন্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি, তার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম কি না সেটা একটা বড় প্রশ্ন। 

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব অধিকার আন্দোলনের সূচনা করে গেছেন বঙ্গবন্ধু। অবশ্য এজন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। বাঙালি যখন ক্ষুধায় কাতর, অনাহারে বিপর্যস্ত তখন বুখা মিছিল করতে গিয়ে ১৯৪৯ সালে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। এরপর আরো অনেকবার গ্রেপ্তার হয়েছেন বঙ্গবন্ধু। ভাষার জন্য, স্বাধীনতার জন্য পাকিস্তানীদের রোষানলে পড়েছেন বঙ্গবন্ধু। পাকিস্তানিরা তাকে থামানোর জন্য বার বার চেষ্টা করেছে, পারেনি। মামলা দিয়েছে, গেপ্তার করেছে, ফাঁসিতে দেয়ার পরিকল্পনা করেছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে বঙ্গবন্ধু দেশবাসীকে ধীরে ধীরে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে গেছেন।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানিরা জাতির পিতাকে অনেক লোভ দেখিয়েছেন, কিন্তু তিনি কোন লোভে পা দেননি। তিনি সবসময় বাংলার মানুষের অধিকারের কথা বলে গেছেন। তিনি দেশের স্বার্থে যে ৬ দফা দিয়েছিলেন তা নষ্ট করতেও ষড়যন্ত্র ছিল অনেক, কিন্তু তিনি তার ৬ দফা দাবি থেকে সরে আসেননি। তিনি যেখানে গেছেন সেখানেই মামলা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করতে হবে, যার বীজ তিনি বুনে দেন ১৯৭১ সালের ৭ মার্চ। তার সেই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে। ২৫মার্চ রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে তিনি স্বাদীনতার ঘোষণা দেন। তিনি গ্রেপ্তার হলেও বাঙালি তার কথা অক্ষরে অক্ষরে পালন করে স্বাধীনতা অর্জন করে।

‘বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু দেশে ফিরে একটি বিধ্বস্ত দেশ পান। খাবার নেই, পোশাক নেই, মানুষের চিকিৎসা নেই। বঙ্গবন্ধু সবকিছুর ব্যবস্থা করেন, বিদেশ থেকে নার্স ও ডাক্তার এনে দেশের মানুষের চিকিৎসা করান। ধীরে ধীরে সবকিছু গোছাতে শুরু করেন। মাত্র সাড়ে তিন বছরে স্বল্পোন্নত দেশের মর্যাদা পায় বাংলাদেশ। কিন্তু একটি কালো দিবস সবকিছু শেষ করে দেয়। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।’

Reneta

আওয়ামী লীগ সভাপতি বলেন, আজ বাংলাদেশ উন্নয়শীল দেশের মর্যাদা পেয়েছে, তা পেতে আমাদের ৩৭ বছর সময় লেগেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই অর্জন পেতে মাত্র ৫ বছর সময় লাগতো। কিন্তু যারা দেশের স্বাধীনতা চায়নি, দেশের মানুষের ভালো চায়নি, দেশের উন্নয়ন চায়নি তারা বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির জনকের জন্মদিনেই আমরা এই সুখবর পেয়েছি, এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়া। 

শেখ হাসিনা আরো বলেন, এখন আর আমাদের কেউ ঋণ দিতে ভয় পাবে না। মিথ্যা দুর্নীতির অজুহাতে পদ্মা সেতুর জন্য আমাদের ঋণ দেয়া হয়নি, এখন আর সেটি হবে না। সামনে ২৬ মার্চ, এবার আমরা অন্যভাবে ২৬ মার্চ পালন করবো, আমরা উন্নয়নশীল দেশ হয়ে ২৬ মার্চ পালন করবো এ বছর। একসময় যারা বলতো স্বাধীন হয়ে বাংলাদেশ কী করবে, কিছু করতে পারবে না। আমাদের ‘বটমলেস বাস্কেট’ বলা হতো, এখন আর কেউ তা বলতে পারবে না।

পরিশেষে প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য প্রয়োজনে জীবন দিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন এবং দরের নেতাকর্মীদেরও সেই প্রতিজ্ঞা করতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT