চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ে ফাঁসছেন আরো দুই পাকিস্তানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
উমর আকমল-মোহাম্মদ সামি

উমর আকমল-মোহাম্মদ সামি

কিছু সময় পর পরই পাকিস্তানি ক্রিকেটারদের নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অনেকটা নিয়মিত হয়ে যাওয়া এই ঘটনার সঙ্গে জড়াল আরো দুই পাকিস্তানির নাম। ম্যাচ গড়াপেটার অভিযোগের তীর এবার দেশটির দুই তারকা উমর আকমল এবং মোহাম্মদ সামির দিকে।

ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এক উচ্চ কর্মকর্তা গত সপ্তাহে তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন শাখার কাছে সাক্ষ্য দেন। সাক্ষ্যে আকমল ও সামির ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা বলেছেন, এমন খবরই চাউর হয়েছে।

উমর-সামিদের দিকে অভিযোগের তীরের ভিত্তি একদমই উড়িয়ে দেয়া যাচ্ছে না। পাকিস্তান বোর্ডের সভাপতি শাহরিয়ার খানের এক বক্তব্যে বরং সেটি আরো জোরালই হচ্ছে। দেশটির এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পিসিবি সভাপতি এই দুই ক্রিকেটারের দিকে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আঙুল তুলেছিলেন কদিন আগে।

পিসিবির আইনি পরামর্শদাতা সালমান নাসির অবশ্য বিষয়টি নিয়ে একদমই মুখ খুলতে নারাজ। সামি-উমরদের নিয়ে কোন তদন্ত শুরু হয়েছে কিনা সেটিও জানাননি তিনি। এমনকি ক্রাইম এজেন্সির সেই কর্মকর্তার কথা তাকে জিজ্ঞেস করলে ‘কোন মন্তব্য নয়’ বলে বিষয়টি এড়িয়ে গেছেন।

এমন পরিস্থিতিতে সামি-আকমল উদ্বেগজনক অবস্থায় পড়েছেন বলে দুই ক্রিকেটারের নিকটজনরা জানাচ্ছেন। বিশেষ করে মোহাম্মদ সামির জন্য এই অভিযোগ বিশাল এক ধাক্কা। জাতীয় দলে ব্রাত্য হয়ে থাকা সামির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলা এখন প্রায় অনিশ্চিত। মঙ্গলবার করাচীর সংবাদসংস্থা পিটিআই সামির হতাশ হয়ে পড়ার খবর প্রকাশ করেছিল।

উমর আকমলও পড়েছেন নাজুক অবস্থায়। কয়দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে ট্রলের শিকার হওয়া আকমলদের মেজ ভাইয়ের ক্রিকেটীয় ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বিপিএলেও দল মেলা নিয়ে আছে শঙ্কা।

Reneta

কেলেঙ্কারির মুখে পড়া দুই ক্রিকেটার অবশ্য চাচ্ছেন পিসিবি তাদের কলঙ্কমুক্তির কোন ব্যবস্থা নিক। কিন্তু পিসিবি আছে শক্ত অবস্থানে। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত নাসির জামসেদ, শার্জিল খান, মোহাম্মদ ইরফানদের বিরুদ্ধে চার্জশিটও গঠন করা হয়েছে কিছুদিন পূর্বে। সেখানে সামি-আকমল সত্যিকার অর্ধেই কোন অপরাধ করে থাকলে ছাড় পাবেন না নিশ্চয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানি ক্রিকেটার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT