চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্স্টলুকের পর প্রথম পোস্টারেও অনন্য ‘থাগস অব হিন্দুস্তান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ফার্স্টলুক দর্শকমহলে প্রকাশ পেতে না পেতেই ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত। আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফদের নিয়ে ওই পোস্টার ছবিটির আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ছবিটির প্রযোজিত সংস্থা যশরাজ ফিল্মস পোস্টার প্রকাশ করেছে। তারকাবহুল ঐতিহাসিক ছবিটি বর্তমানে বলিউডের অন্যতম আকর্ষন, যা নিয়ে এখন সারা বিশ্বজুড়ে চলছে আলোচনা।

সেই সাথে ছবিটির নির্মাতা জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত ও প্রতিক্ষিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ এর ট্রেলার।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। যাদের সবাইকে দেখা যাবে ভিন্নধরণের এক এক চরিত্রে। এছাড়াও ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েনকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। ছবিটির চিত্রনাট্য সাজানো হয়েছে ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশন অব আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনে।

বলিউড সিনেমার ইতিহাসে অত্যন্ত ব্যয়বহুল এই ছবির বাজেট প্রায় ৩০০ কোটি রূপি। যেখানে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের ও আমির খান।  আসছে নভেম্বরের ৮ তারিখে দীপাবলি উপলক্ষ্যে ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি মুক্তির পরিকল্পনা করছে যশরাজ ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাগস অব হিন্দুস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT