চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতির জন্য প্রথম শ্রেণির ম্যাচ ছাড়ছেন ৯ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ভারত সফরের জন্য টি-টুয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রস্তুতির অংশ হিসেবে রোববার ও সোমবার নিজেদের মধ্যে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। শনিবার থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ায় খেলোয়াড় নিয়ে সংকটে পড়েছে বিসিবি। যে কারণে দেশের তিন ভেন্যু থেকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে ৯ ক্রিকেটারকে।

ডেকে পাঠানো ক্রিকেটারদের মধ্যে আছেন কক্সবাজারে রাজশাহীর বিপক্ষে ম্যাচের প্রথমদিনেই রংপুরের হয়ে ৫ উইকেট নেয়া তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বাকিরা হলেন- নাঈম হাসান, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, আবু হায়দার রনি।

জাতীয় লিগের চার ম্যাচের মধ্যে শনিবার শুরু হয়েছে দুটি। দুটি ম্যাচের প্রথমদিন ভেসে গেছে বৃষ্টিতে। হয়নি টস। মাঠে নামা পাঁচ ক্রিকেটার ও খেলতে নামা চার ক্রিকেটার মিরপুরে খেলবেন প্রস্ততিমূলক টি-টুয়েন্টি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের কাল (রোববার) এবং পরশু (সোমবার) দুটি প্রস্তুতি ম্যাচ আছে এখানে। সমস্যা হচ্ছে ভেট্টরির মতো কোচ এখানে এসেছে, কিন্তু আপনি যদি দেখেন আমাদের এই মুহূর্তে ক্যাম্পে কোনো স্পিনার নেই। অথচ দল যাচ্ছে ভারতের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে টি-টুয়েন্টি এবং টেস্ট খেলতে, সে তো দেখার সুযোগ পাচ্ছে না তাদেরকে।’

‘কারণ আমরা স্পিনার বলতে যাদেরকে বুঝি, উদাহরণ হিসেবে ধরেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল, এরপর নতুনদের মধ্যে রিশাদ আছে, এরপর নাঈম। এছাড়াও আমাদের আফ্রিদি আছে, আমাদের অনেক স্পিনার আছে, অপু আছে। যেহেতু ওরা কেউ এখানে নেই তাহলে কোচের তো কোনো অপশন নেই। কোচ শুধু আমার জানামতে দুইজন স্পিনারকে দেখেছে, এক আরাফাত সানি আরেকজন হল আমিনুল বিপ্লব। তারা ভালো, তবে আমার কথা হচ্ছে টেস্টের জন্য যেহেতু আমাদের স্পিনার লাগবে তাদেরকেও যদি ভেট্টরি একটু দেখতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো’ বলেন বোর্ড সভাপতি।

তিনি আরও যোগ করেন, ‘এই কারণে আমরা ঠিক করেছি কিছু খেলোয়াড় যদিও… খেলা শুরু হয়ে গেছে, আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট। যেটা শুরু হয়নি সেখানে অতটা অসুবিধা হবে না। ওখান থেকে একজন একজন করে লাগছে। কাল, পরশু ম্যাচের জন্য কিছু খেলোয়াড়কে আমাদের রাখতে হচ্ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT