চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত জয়া-রুবেলের ‘অলাতচক্র’, মার্চে মুক্তির টার্গেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শুটিং শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। করোনার সময়টায় সম্পন্ন হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও! সব শেষ করে সেন্সর বোর্ডেও জমা দেয়া হয় ছবিটি। গেল ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পেয়ে যায়! এবার শুধু মুক্তির প্রতীক্ষা!

বলছি বহুল প্রতীক্ষিত বাংলাদেশের এবং বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’র কথা! যে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান।

সরকারি অনুদানে নির্মিত ‘অলাতচক্র’কে মুক্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা করলেন নির্মাতা। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে মঙ্গলবার সন্ধ্যায় নির্মাতা জানান, গেল ডিসেম্বর মাসেই সেন্সর ছাড়পত্র পেয়েছি। ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। এটা আমাদের জন্য বেশ অনুপ্রেরণার।

‘অলাতচক্র’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে গেল বছরের শুরুতেই

সিনেমা মুক্তি নিয়ে জানতে চাইলে তিনি জানান, আগামি মার্চ মাস আমাদের টার্গেট। করোনাসহ সার্বিক পরিস্থিতির উপর সব নির্ভর করছে। হয়তো মার্চে না হলেও খুব অল্প সময় এদিক সেদিক হতে পারে, তবে এরমধ্যেই আমরা সব চূড়ান্ত করবো।

নির্মাতা জানান, প্রমোশনের জন্য নিজেরা প্রস্তুত হচ্ছেন। মার্চে মুক্তির বিষয়টি চূড়ান্ত হলে ফেব্রুয়ারি থেকেই ছবিটির প্রচারণা শুরু করবেন। ধাপে ধাপে আসবে পোস্টার, টিজার ও ট্রেলার।

অলাতচক্র সিনেমার ইংরেজি পোস্টার

নন্দিত সাহিত্যিক আহমদ ছফার আলোচিত উপন্যাস ‘অলাতচক্র’। বলা হয় এটি তার আত্মজীবনীমূলক লেখা। উপন্যাসে তিনি দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

Reneta

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলাতচক্রআহমদ ছফাআহমেদ রুবেলউপন্যাসজয়া আহসানথ্রিডি সিনেমাবাংলা ভাষামামুনুর রশীদমার্চ মাসমুক্তিলিড বিনোদনসাহিত্যিকসিনেমাসেন্সর বোর্ডহাবিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT