চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেক ‘রোমাঞ্চে’ বাংলাদেশের দুর্দান্ত জয়

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১০:১৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

হতাশার পারফরম্যান্সে শেষ হয়েছে গ্রুপ পর্ব। সুযোগ ছিল অন্তত পঞ্চম বা ষষ্ঠ স্থান নির্ধারণীতে জায়গা করে নিয়ে মান বাঁচিয়ে আসর শেষ করার। সেই লড়াইয়ে কী দারুণভাবেই না ফিরল লাল-সবুজের দল। চীনের বিপক্ষে বারকয়েক পিছিয়ে পড়েও ৩-৩ গোলে সমতায় ফেরার পর টাইব্রেকে ৪-৩ গোলের দুর্দান্ত জয়।

তাতে এশিয়া কাপের দশম আসরের ষষ্ঠ স্থান নিশ্চিত বাংলাদেশের। শুক্রবার পঞ্চম স্থানের জন্য জাপানের বিপক্ষে লড়বেন জিমি-চয়নরা। বিকেল ৫.৩০মিনিটে মাঠে গড়াবে লড়াই। সঙ্গে রোমাঞ্চকর এই জয়ে আগামী এশিয়া কাপে সরাসরি খেলাও নিশ্চিত হল বাংলাদেশের।

বৃহস্পতিবার ম্যাচের শুরুতে একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটে আক্রমণের বন্যা বইয়ে দেওয়া বাংলাদেশকে দ্বিতীয় মিনিটেই গোলবঞ্চিত করেছে গোলপোস্ট। পুষ্কর খীসা মিমোর শট ফিরে এসেছে পোস্টে লেগে।

পঞ্চম মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির জোরাল শট বের হয়ে গেছে পোস্টের গা ঘেঁষে।

দ্বিতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশের রক্ষণে হামলে পড়ে চীনারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দশের বেশি পেনাল্টি কর্নার আদায় করে নেয় র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে থাকা দলটি। অষ্টম এবং নবম পেনাল্টি কর্নার থেকে ১৬ ও ১৭ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের থমকে দেন তালাকে ডু।

দুই গোলে পিছিয়ে থেকে ২৫ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে আসরে লাল-সবুজদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম।

Reneta

ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের জালে আবারও চীনের গোল। পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তালাকে ডু।

প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দারুণ সুযোগ হারিয়েছেন জিমি। একক নৈপুণ্যে চীনা রক্ষণে ঢুকে যাওয়া বাংলাদেশ অধিনায়কের শট আটকে গেছে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুদফা গোলের দারুণ সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ৩৪ মিনিটে অধিনায়ক জিমির পাস মিস করে দলকে গোল এনে দিতে ব্যর্থ হন মাইনুল ইসলাম। ৪০ মিনিটেও পুনরাবৃত্তি হয়েছে একই দৃশ্যের। সুবিধাজনক স্থানে বল পেয়েও গোলরক্ষকের গায়ে মেরেছেন মাইনুল।

ম্যাচের আট মিনিট বাকি থাকতে অবশ্য লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে পেয়েছে পাঁচটি পেনাল্টি কর্নার। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া বলেই গোল করে লাল-সবুজদের ম্যাচে ফেরান মিলন হোসাইন।

দ্বিতীয় গোলের পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে টাইব্রেকে নিয়ে যান খোরশেদুর রহমান।

টাইব্রেকে পেনাল্টি শুট আউটের শুরুটা হয়েছে হাড্ডাহাড্ডি ভাবেই। প্রথম দুই স্ট্রোকেই গোল পেয়েছে বাংলাদেশ ও চীন। তৃতীয় স্ট্রোকে গোল করতে ব্যর্থ হন স্বাগতিকদের সোহানুর সবুজ এবং অতিথিদের সুজুআও।

চতুর্থ স্ট্রোকে চীনা গুউ জিয়াওপিংকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক অসীম গোপ। আর শেষ স্ট্রোকে গোল করে বাংলাদেশকে আসরের কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পাইয়ে দেন অধিনায়ক জিমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকিবাংলাদেশ হকি দল
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT