নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে আলোচনার কথা বললেই বার্সেলোনা ও পিএসজি না করছে। বলতে গেলে উভয় ক্লাবের মধ্যে তেমন যোগাযোগও নেই। তবে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে না হলেও, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষ থেকে নেইমার ‘সুডোকু’ সমাধান করার চেষ্টা করছে।
ভেতরের অবস্থা যাই হোক, নেইমার যে পিএসজি ছাড়তে চান সেটাও এখন প্রকাশ্য। নতুন খবর, বার্সেলোনা তাকে পেতে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফিলিপে কৌতিহনহো এবং উসমান ডেম্বেলেকে দিতে চায়। শুধু দুই খেলোয়াড়ই নয়, সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোও দিতে রাজি কাতালানরা।
তবে এএসএ’র এই দাবিকে, ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছে পিএসজি।
সম্প্রতি নেইমার নানা সমস্যায় জর্জরিত। প্রথমে ধর্ষণের মামলা। তারপর চোটের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়া। তারপর পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফেরার ইচ্ছে প্রকাশ করা এবং প্যারিসে টমাস টুখেলের প্রি-সিজন অনুশীলনে যোগ না দেয়ায় তাকে ঘিরে বিতর্ক তুঙ্গে।
সেই বিতর্কে নতুন হাওয়া লাগায় নেইমারের নতুন একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, বার্সেলোনার জার্সি গায়ে অনুশীলন করছেন নেইমার। সেই ভিডিওতে বলছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে আমার সেরা ম্যাচ পিএসজির বিরুদ্ধে। যে ম্যাচে বার্সেলোনা ৬-১ জিতেছিল।’







