চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া গণধর্ষণ মামলার চার আসামীর ফাঁসি ৩ মার্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণ মামলার চার আসামীর ফাঁসি আগামী ৩ মার্চ সকাল ৬টায় কার্যকর করার আদেশ দিয়েছেন দিল্লির আদালত।

২০১২ সালে ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে এর আগে তাদের দুইবার ফাঁসির আদেশ হলেও নানা কারণে তার কার্যকরের প্রক্রিয়া থেমে যায়। এ নিয়ে তাদের তিনবার মৃত্যু পরোয়ানা জারি করা হলো।

মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামী হচ্ছে বিনয় শর্ম, পবন গুপ্ত, মুকেশ সিং এবং অক্ষয় সিং। তারা চারজনই এই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত।

সোমবার তিহার জেল কর্তৃপক্ষ আদালতকে জানায়, চারজনের মধ্যে তিনজন তাদের সব আইনি সুযোগ ব্যবহার করে ফেলেছেন এবং তাদের কোনো আবেদন কোনো আদালতে অমীমাংসিত অবস্থায় নেই। এরপরই আদালত মৃত্যু পরোয়ানা জারি করেন।

চারজনের মধ্যে একজন অবশ্য এখনো রাষ্ট্রপতির খারিজ করা প্রাণভিক্ষার আবেদনের বিরুদ্ধে আবেদন করেননি। তবে হাইকোর্টের দেওয়া এক সপ্তাহ সময় শেষ হয়ে যাওয়ায় এখন আর তার আবেদন করার কোনো সুযোগ নেই।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্ভয়ার মা বলেন, আশা করি তাদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এটিই সর্বশেষ আদেশ হবে। আদালতের এই আদেশে আমরা আনন্দিত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণদিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT