চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে ১০ টাকার চাল কর্মসূচি বিষয়ে যা বললেন খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A
চালের দাম

নির্বাচনের আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল নিয়ে কোনো অনিয়ম দেখতে চান না বলে কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্যবান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) উদ্দেশ্যে মন্ত্রী একথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বর্তমান সরকারের সময়ে ২০১৬ সালে সর্বপ্রথম খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতেই সরকারের এই উদ্যোগ। এ লক্ষ্যে গত ২০১৬-১৭ অর্থবছরে ৬ দশমিক ৮৫ লাখ টন এবং ২০১৭-১৮ অর্থ বছরে ২ দশমিক ৯৮ লাখ টন চাল বিতরণ করা হয়।

Banglabid

আগামী মাস (সেপ্টেম্বর) থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেবে সরকার।

নীতিমালা অনুযায়ী বছরের মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার সিদ্ধান্ত হয় বলে জানান খাদ্যমন্ত্রী।

কর্মকর্তাদের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, ‘১০ টাকার চালের কর্মসূচিতে সুবিধাভোগীদের তালিকা করার ক্ষেত্রে কিছু ভুল-ভ্রান্তি থাকতে পারে। কিন্তু এবার মোটামুটি নির্ভুলভাবে এই তালিকা করে চাল বিতরণ করতে চাই। কারণ এটা নির্বাচনের বছর, আগামী ডিসেম্বরে নির্বাচন। নির্বাচনের বছরে চাই না কোনো রকম অনিয়ম হোক, কোনো রকম অনিয়মের চিত্র পত্র-পত্রিকায়, মিডিয়ায় আসুক।’

Reneta

চালের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘অত্যন্ত সচেতন থাকতে হবে। কোথাও যাতে কোনো অনিয়ম না হয়। অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে তা সংশোধনের ব্যবস্থা করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা বিধানে মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে আড়াই কোটি মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু এই কর্মসূচি নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজ এসেছে। সেগুলো থেকে সাবধান হয়েছি। এখন যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে যেকোনো স্থানের সুবিধাভোগীদের সংখ্যা, নাম-ঠিকানা দেখতে পারেন।’

খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের বছরে কোনো পক্ষ সরকারকে ননপপুলার (অজনপ্রিয়) করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সরকারের দোষত্রুটি তুলে ধরার চেষ্টা করতে পারে। এবার সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। একটি পক্ষ সেই চেষ্টা করতে পারে, তাই এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।’

তিনি বলেন, ‘রেকর্ড পরিমাণ মজুদ আমাদের এখন রয়েছে। বাজারে চালের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ আছে আমাদের।’

এর আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কুড়িগ্রামে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এবার নতুন ৮টি উপজেলায় পুষ্টি চাল দেয়া হবে। এগুলো হলো- ঢাকার কেরানীগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ, গোপালগঞ্জের মোকছেদপুর, ফরিদপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর, লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং বরগুনার বামনা উপজেলা।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT