চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে ৩৮২’র পাহাড় টপকাতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ন ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

লিডটা তৃতীয়দিন শেষে ২৩১ রানে টেনে নিয়ে রেখেছিল ইংল্যান্ড, হাতে ছিল ৭ উইকেট। চতুর্থদিনে সেটা পাহাড় সমান উচ্চতায় নিয়ে থেমেছে সফরকারীরা। দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে তাই টপকাতে হবে ৩৮২ রানের বোঝা।

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৩০৭ করেছিল ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ পর্যন্ত যেয়ে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৫২ তুলে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। আর চতুর্থদিনের চা বিরতি পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৩৮ পর্যন্ত যায় কিউইরা।

চা বিরতির পর ফিরেই দুঃসংবাদ শোনে কিউইরা। আর মাত্র ৪ রান যোগ করার পর যে খেলার অনুপযোগী আলোর কারণে দিনের ইতি টেনেছেন আম্পায়াররা।

শুরুতে ঘরের মাঠে বড় রান তাড়া করার জন্য প্রায় পাঁচ সেশন পেয়েছিল নিউজিল্যান্ড। ল্যাথাম ও রাভাল শুরুটাও ভালই করেন। তারপর প্রায় একটা সেশন নষ্ট হয়ে গেল। শেষদিনে খেলা হবে ৯৮ ওভার। এখন আর সময় নয়, রানের উচ্চতাই স্বাগতিকদের সামনে মূল চ্যালেঞ্জ। সুযোগ থাকছে ম্যাচের তিন রকম সম্ভাব্য ফলেরই।

সোমবার সকালে ৩ উইকেটে ২০২ রানে চতুর্থদিন শুরু করে ইংল্যান্ড। রুট ৩০ এবং মালান ১৯ রানে ক্রিজে আসেন। ৫৪ করে থামেন রুট, মালান ৫৩ রানে।

পরে স্টোকস ১২, বেয়ারস্টো ৩৬, ব্রড ১২ রানে লিড বাড়িয়ে নেন। স্টোনম্যান ৬০ ও ভিন্স ৭৬ রানে বড় লিডের ভিত্তি গড়ে দিয়েছিলেন আগেরদিনই। গ্র্যান্ডহোম নেন ৪ উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ড-ইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT