চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হুদার আবেদন ‘উত্থাপন হয়নি মর্মে’ খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A
নাজমুল হুদার আবেদন-দুদক-জামিন

বিচারিক আদালতে আত্মসমর্পণ ছাড়াই ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় হাইকোর্টের দেওয়া সাজার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার লিভ টু আপিল করার আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ নাজমুল হুদার করা এ সংক্রান্ত আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।

এ সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ৮ নভেম্বর হাইকোর্ট দুর্নীতির এক মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে চারবছর কারাদণ্ড এবং স্ত্রী সিগমা হুদাকে তার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে ঘোষণা করে রায় দেন। সেই সঙ্গে আদালত রায়ের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

কিন্তু ওই রায়ের পর আত্মসমর্পণ ছাড়াই নাজমুল হুদা হাইকোর্টের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের করার জন্য আপিল বিভাগে আবেদন করেন।

এই মামলায় অভিযোগে বলা হয়, সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা।

Reneta

২০০৭ সালের ২১ মার্চ দুদকের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ধানমণ্ডি থানায় এ বিষয়ে মামলা করেন।

২০০৭ সালের ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মামলার রায়ে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানা করেন। আর তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ তাদের খালাস দেন হাইকোর্ট।

কিন্তু দুদক এর বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ১ ডিসেম্বর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে বিষয়টি পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর হাইকোর্টে এই মামলার পুনঃশুনানি নেওয়া হয়। গত ৮ নভেম্বর নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড এবং তিনবছরের কারাদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী সিগমা হুদার কারাগারে থাকাকালীন সময়কে সাজা হিসেবে গণ্য করে রায় দেন হাইকোর্ট।

সেই সাথে বিচারিক আদালত যেদিন রায় গ্রহণ করবেন, সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকব্যারিস্টার নাজমুল হুদাসিগমা হুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT