চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনের চোখে ‘দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২০
শিল্প সাহিত্য
A A

প্রায় তিন যুগ আগের কথা। তৎকালীন সময়ে ময়মনসিংহের ১২ টগবগে তরুণ কবি মিলে প্রকাশ করেছিলেন সংকলনগ্রন্থ ‘দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী’ (১৯৮৫)। বইটি সেসময় সাড়া ও ফেলেছিলো বেশ। সেই কবিদের বেশিরভাগই এখন জীবনের শেষ ভাগে। অথচ সেই সব কবি আর সেই সংকলনগ্রন্থটি নিয়ে ময়মনসিংহে ‘পরম্পরা’র উদ্যোগে হয়ে গেল দুই প্রজন্মের প্রাণবন্ত আড্ডা!

কাব্যের রসদ ভরা বইটি হারিয়ে গিয়েছিলো চরাচর থেকে। প্রকাশকও হারিয়ে ছিলেন শেষ কপিটি। কিন্তু কবিতা তো হারায় না, ছড়িয়ে ছিটিয়ে থাকে ফুল হয়ে। বইটি শেষ পর্যন্ত পাওয়া যায় শিল্পী আমজাদ দোলনের সংগ্রহ থেকে। এমনটাই জানালেন পরম্পরা প্রকাশনীর সত্বাধিকারী কবি শামীম আশরাফ। তিনি বলেন, বইটি হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের চর্চার খোরাক যোগানোর জন্য কৃতজ্ঞতা আমজাদ দোলনের প্রতি।

করোনাকালে সমস্ত স্বাস্থ্য সুরক্ষা মেনে শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল সংগ্রহশালা সংলগ্ন ব্রহ্মশৈলীর চারুতলায় বসে ‘দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী’ নিয়ে গ্রন্থালোচনা অনুষ্ঠান ‘বারংবার বারো’।

দৃষ্টিনন্দন দৃশ্যে যেন কাব্যের দ্যোতনায় মেতেছিলো কবি-সাহিত্যিকগণ। সংস্কৃতির সখাগণ। যেন নতুনের চোখে দেখা সময় ও সত্য। অথবা নিজেদেরকেই যেন যাচাই এর মধ্যদিয়ে। মাহমুদ আল মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন ‘দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী’ গ্রন্থের সম্পাদক কবি ইয়াজদানী কোরায়শী।

নতুন চোখে শিল্প ভাবনা তুলে ধরেন শিল্পী মো. রাজন। কবি শামসুল ফয়েজের লেখা নিয়ে কথা বলেন নীহার লিখন। এছাড়া মনতোষ ঘোষের কবিতা নিয়ে অরূপ কিষান, নুরুল ইসলাম মানিকের বিষয়ে হান্নান কল্লোল, আশরাফ মীরকে নিয়ে অনন্য সাঈদ, সাজাহান শিরাজীর লেখা নিয়ে আরাফাত রিলকে, ফরিদ আহমদ দুলালের কবিতা নিয়ে শাখাওয়াত বকুল, যুগল দাসের সৃষ্টি নিয়ে কাঙাল শাহীন, মামুন মাহফুজের লেখার নিয়ে ফাহিম ফারুক, নাজমুল করিম সিদ্দিকীর কাব্যশৈলী নিয়ে কামাল মুহম্মদ, সরকার হাসান মাহবুবকে নিয়ে আলমাস হোসাইন শাজা, সেলিম আতাউরের লেখা নিয়ে হাসান জামিল এবং সৃজনশীল প্রকাশক ও কবি ইয়াজদানী কোরায়শীর কাজ নিয়ে সুরঞ্জিত বাড়ই আলোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আড্ডাব্রহ্মপুত্রময়মনসিংহশামসুল ফয়েজসাহিত্যহাসান জামিল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুন ২০, ২০২৬

ছন্দ খুঁজে পেল ব্রাজিল, জয় এনে দিলেন কুনহা-ভিনিসিয়াস

জুন ২০, ২০২৬

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT