চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে স্বপ্নজাল বুনছেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
২০১৮ সাল কেমন চান তারা

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশায় বুক বাঁধা। মিডিয়া ক্যারিয়্যারে নতুন বছরকে ঘিরে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা পরিকল্পনা, ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। এই তারকারা বিগত বছরের ব্যর্থতা ভুলে অনেকে আবার এই বছরটাকে কাজে লাগাতে চান। সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন মনে মনে। তারা জানিয়েছেন এ বছরে তাদের প্রত্যাশার কথাও:

সিনেমা ছাড়া কোনো ভাবনা নেই : পরীমনি
সিনেমার পোকা আমার মাথার মধ্যে। সিনেমা ছাড়া কোনো ভাবনা নেই। স্বপ্নজালের ট্রেলার দেখে সবাই খুব প্রশংসা করছেন। ফেসবুক ইনবক্স ভরে গেছে। মানুষের এই ভালবাসায় মাথার মুকুট হয়ে থাকুক ২০১৮ জুড়ে। আর আমি প্রথমবার সিনেমা প্রযোজনায় নামছি। সবার কাছে দোয়া চাই, যেন সফল হতে পারি। সফল হলে আগামীতে আরো সিনেমা প্রযোজনা করবো। আর দর্শকদের কাছে চাওয়া থাকবে, সবাই হলে গিয়ে আমাদের দেশের সিনেমা দেখুন।

নতুন বছরে নতুন নতুন কাজ নিয়ে হাজির হবো: বুবলী
অতীত না ঘেঁটে ভবিষ্যৎ নিয়ে আমাদের সবাইকে ভাবা উচিত। যেটা চলে গেছে সেটা কিয়ে ভেবে তো কাজ নেই। নতুন বছরে আমার প্ল্যানিং সিনেমা নিয়েই। কিছু ভালো ভালো সিনেমা হাতে রয়েছে। সব খবর এখনই দিচ্ছিনা। তবে এতটুকু বলে রাখছি, ২০১৮ সালে নতুন নতুন কাজ নিয়ে হাজির হবো। আশা করবো দর্শকরা আমাকে সাপোর্ট করবেন। দর্শকদের ভালোবাসাই আমার কাছে কাজের মূল অনুপ্রেরণা। ভালো কাজের মাধ্যমে বাংলা চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের শিল্পীরাও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো।

সিনেমার মানুষ হিসেবে চলচ্চিত্রের উন্নতি চাই: নিরব
২০১৭ আমার জীবনের স্মরণীয় একটি বছর। এ বছর আমার মেয়ে পৃথিবীতে এসেছে। পিতৃত্বের স্বাদ পেয়েছি। সেজন্য ২০১৭ সাল আমি কখনো ভুলবো না। তাছাড়া বছরের শেষের দিকে আমার গেম রিটার্নস ছবিটি মুক্তির পর প্রশংসিত হয়েছে। বেশ ভালো কেটেছে বছরটা। আর ২০১৮ সালে সিনেমা নিয়ে বেশকিছু প্ল্যানিং রয়েছে। ভালো ভালো কয়েকটি ছবিতে কাজের কথা চলছে। সবগুলো প্রজেক্ট ভালোভাবে শেষ করার ইচ্ছে আছে। এছাড়া গেম রিটার্নস দেশের বাইরের মুক্তির পেতে পারে। ওই ইচ্ছাও বাস্তবায়ন করতে চাই। সর্বপরি একজন সিনেমার মানুষ হিসেবে চলচ্চিত্রের উন্নতি চাই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

ভালোবাসা ধরে রাখতে চাই: ইমরান
বাবাকে হারিয়েছি ২০১৭ সালে। মাথার ওপর থেকে ছায়া সরে গেছে। অতীতে গ্লানি ধুয়ে মুছে যাক মন থেকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসা ধরে রাখতে চাই। নিজের কাজের আরো উন্নতি চাই। আরো বেশি গানে মনোযোগ দিতে চাই। সবশেষ বলতে চাই, আরো ভালো মানুষ হতে চাই আমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরাননিরবপরীমনিবুবলীস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT