চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা: রাবি সাংস্কৃতিক জোটের প্রতিবাদ

সুব্রত গাইনসুব্রত গাইন
৫:৪৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
শিক্ষা
A A

সম্প্রতি শারদীয় দুর্গোৎসবের সময়ে  দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক প্রতিরোধ সমাবেশে নেতাকর্মীরা এ প্রতিবাদ জানান।

প্রতিরোধ সমাবেশে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার মলয় ভৌমিক বলেন, একবিংশ শতাব্দীতে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক ভিন্ন উপসর্গ লক্ষ করছি। ভারত উপমহাদেশসহ বিশ্বের উন্নত দেশেও ধর্ম, বর্ণ, জাতি, আঞ্চলিকতা এসব বিষয়কে উসকে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তাতে শুধু স্থানীয়ভাবে যারা জড়িত তাদের হাত ছাড়াও এর সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, ভূ-রাজনৈতিক অবস্থা। এই জায়গাগুলোতে যদি আমরা উন্নতি করতে না পারি তাহলে এমন ঘটনা কিন্তু বার বার ঘটতেই থাকবে।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেখেছিলাম সকল সম্প্রদায়, শ্রেণি-পেশার মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক এমনকি কামার-কুমার কেউই পিছিয়ে ছিলেন না একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায়। কিন্তু আজ স্বাধীনতার ৫০ বছর পর আমাদেরকে যখন আবার সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় এটা সত্যিই লজ্জাজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। সঙ্গে সঙ্গে এর সাথে জড়িত তাদের শাস্তির আওয়তায় আনার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, বিশ^বিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহোব্বত হোসেন মিলন প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আজম খান। এসময় প্রায় ত্রিশ জন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবাদমানববন্ধনশারদীয় উৎসবসাম্প্রদায়িক সম্প্রীতিসাম্প্রদায়িক হামলাসাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT