চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সিনেমায় পুলিশ সুপার লালনের লেখা গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
বিনোদন
A A

বাংলাদেশ টুরিস্ট পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা (পুলিশ সুপার) হলেও সৃজনশীল লেখালিখির বিভিন্ন মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখেছেন দেওয়ান লালন আহমেদ। এর আগে একাধিক বিষয়ে গান লিখলেও এবারই প্রথম তিনি একসঙ্গে দুই সিনেমায় গান লিখলেন।

অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমার মা’ সিনেমায় ‘মা’ শিরোনামে একটি গান লিখেছেন এ পুলিশ কর্মকর্তা। যে গানের সুর করেছেন ও গেয়েছেন রাশেদুল ইসলাম জনি।

আরেকটি গান লিখেছেন মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মীত রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। যে গানের শিরোনাম ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গেয়েছেন ও সুর করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী; যেখানে অভিনয় করেছেন সিয়াম-পরীমনি।

দেওয়ান লালন আহমেদের লেখা ‘মা’ গানটি প্রকাশিত হয়েছে। মাকে নিয়ে লেখা গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। এ গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন চিত্রনায়ক এবং পুলিশ অফিসার ডি এ তায়েব, আনোয়ারা, চিত্রনায়িকা মাহি এবং শিশুশিল্পী টুনটুনি।

জানা যায়, এবারের ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টিভিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে সিনেমাটির। অন্য সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ এর কাজ করোনার কারণে থেমে আছে।

সিনেমায় গান লেখা প্রসঙ্গে দেওয়ান লালন বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিলিয়ে গানের কথা সাজাতে হয়। আমি চেষ্টা করেছি এসব কিছু বিবেচনা করে গান দুটি লিখতে। গানের কথায় দুই পরিচালক যথাযথ গল্পের সংমিশ্রণ ঘটিয়েছেন। দুটো গান একেবারেই দুই ধাঁচের। লেখার সময় আমার যত্নের কমতি ছিল না।

Reneta

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র পরিচালক জুয়েল বলেন, সিনেমাটির গল্পের সঙ্গে মিল রেখে দারুণ এক গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’। লালন ভাইকে ধন্যবাদ এমন সুন্দর কথার গানটি লিখে দেয়ার জন্য।’

এর আগে সবমিলিয়ে প্রায় ৩’শ গান লিখেছেন দেওয়ান লালন আহমেদ। তার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একাধিক গান। রয়েছে পুলিশকে নিয়ে লেখা গানও। তার গানে কণ্ঠ দিয়েছেন একাধিক জনপ্রিয় শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলা পুলিশ সুপারটুরিস্ট পুলিশদেওয়ান লালন আহমেদশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

জুন ২০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT