চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১০ উপ-নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহারে যাবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
রাজনীতি
A A

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বাসস জানায়, রোববার আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১০ সংসদীয় আসনে উপনির্বাচনের প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ভোটের প্রচার দূষণমুক্ত রাখতে রোববার প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ইসি। বৈঠকে ইসির পক্ষ থেকে লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার প্রস্তাব দেয়া হলে তাতে প্রার্থীরা সাড়া দেন।

কে এম নূরুল হুদা বলেন, প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে একটা করে কার্যালয় রাখতে পারবেন। এর বাইরে একেবারেই মাইক বাজাতে পারবেন না।

তিনি বলেন, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশন নির্ধারিত ২১ জায়গায় পোস্টার টাঙাতে পারবেন। আর প্রতিটি ওয়ার্ডে একটি করে অফিস করবেন, সেখানে পোস্টার টাঙাতে পারবেন। এর বাইরে কোথাও পোস্টার টাঙাতে পারবেন না।আর লেমিনেটেড পোস্টার টাঙাতে পারবেন না।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই উপনির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল সুবিধামতো জায়গায় পাঁচটি করে পথসভা করতে পারবে। যেখানে একদল পথসভা করবে, সেখানে আরেক দল করবে না। জনসভা করা যাবে না। প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্পে মাইক ব্যবহার করা যাবে।

Reneta

সিইসি বলেন, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রচারে এ সমঝোতা সফল হলে জাতীয় পর্যায়ে আচরণ বিধিমালা পরিবর্তন করা হবে।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ছয়জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে এ বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়াগী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে ঢাকা-১০ আসনটি শূন্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপ-নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT