চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট খেলার ‘মজা’ বুঝতে পারছেন শরিফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে টাইগার স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য শরিফুল ইসলাম। এ বাঁহাতি পেসার আছেন ১৫ সদস্যের মূল দলেও। প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়ে টিকে গেছেন চূড়ান্ত টেস্ট দলেও। অপেক্ষায় রয়েছেন ক্রিকেটের অভিজাত সংস্করণে অভিষেকের।

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে শরিফুল ছিলেন ১৪ নম্বর খেলোয়াড়। ফলে ম্যাচের মধ্যে মাঠে যেতে হয়েছে তাকে। সতীর্থদের জন্য পানির বোতল, তোয়ালে, হেলমেট হাতে ছুটেছেন। টিম ম্যানেজমেন্টের বার্তাও পৌঁছে দিয়েছেন খেলোয়াড়দের কাছে।

না খেললেও দারুণ অভিজ্ঞতা হয়েছে এ নবীন ক্রিকেটারের। পেয়েছেন টেস্টের স্বাদ। শরিফুল বুঝতে শুরু করেছেন টেস্টের কত রং! সেশনে সেশনে বদলায় উইকেটের আচরণ, দলীয় পরিকল্পনা, ম্যাচের গতি-প্রকৃতি। এতে টেস্টের প্রতি রোমাঞ্চ জাগছে, বাড়ছে খেলার আগ্রহ।

বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। টিম টাইগার্স প্রতিনিধি হয়ে ভিডিও বার্তায়
শরিফুল তুলে ধরেছেন টেস্ট দলে থাকার অভিজ্ঞতা।

‘প্রথমবারের মতো ফোরটিনথম্যান ছিলাম, আর এত কাছ থেকে টেস্ট ক্রিকেট আমি কখনও দেখি নাই। তো আমার জন্য একটু এক্সাইটিং ছিল। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে মুভমেন্ট চেঞ্জ হয়। একেকরকম মেসেজ পাঠানো হয়। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। মনে হয়নি যে আমি ম্যাচের বাইরে আছি। মনে হয়েছে যে আমি ম্যাচের মধ্যেই আছি, সবসময় ইনফরমেশনের ভেতরেই ছিলাম।’

‘আসলে টেস্ট খেলাটা একটু হার্ড। যে আবহাওয়ায় খেলা হচ্ছে অনেক রোদ ছিলো। পেস বোলারদের একটু পরপর পানি খাওয়ানো, তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে কিছু জানা। সবমিলিয়ে মনে হচ্ছিল যেমন মজার আছে, তেমন ওদের কষ্টও আছে। এটা আসলে খেলার পার্ট। এটা আমাদের হাতে নেই। এটা জয় করেই আমাদের ভালো কিছু করতে হবে।’-বলেন শরিফুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশরিফুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT