চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্য হারুনের ভালবাসার খাট

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:১৫ পূর্বাহ্ন ২৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ভালোবাসার জন্য মানুষ কতো কিছুই না করে। ভালোবাসা প্রমাণ দেয়ার জন্য সম্রাট শাহজান প্রিয়তমা মমতাজের জন্য গড়েছেন ভালোবাসার অপূর্ব নিদর্শন তাজমহল। সম্রাট না হয়েও নিদারুন অর্থ কষ্টে থেকেও কেউ কেউ ভালোবেসে হয়ে উঠতে পারেন অনন্য এক উদাহারণ। তেমনিই একজন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর এলাকার কাঠ মিস্ত্রী হারুন।

বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ভালোবেসে সুনিপুণ কারুকাজে তার জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ সাড়ে তিন বছরের চেষ্টায় সাড়ে পাঁচলাখ টাকা ব্যয়ে তৈরি করেছেন একটি নৌকা খাট।

পেশায় কাঠ মিস্ত্রী হারুন। জন্মসূত্রে মাদারীপুরের সিরাজচর এলাকার মৃত ছামেদ মাতাব্বরের ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

স্ত্রী, তিন ছেলে নিয়ে হারুনের সংসার। সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কেদারপুর বাজারের এক ফার্নিচারে দোকানে দৈনিক ৩৫০ টাকা মজুরিতে কাজ করেন। তা দিয়েই চলে তার সংসার।

নিত্যদিনের নূন্যতম চাহিদা যেখানে অধরা সেখানে বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন স্বরূপ তার দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ভালোবেসে সুনিপুণ কারুকাজে তিন বছরের চেষ্টায় সাড়ে পাঁচলাখ টাকা ব্যয়ে তৈরি করছেন একটি নৌকা খাট।

আর এ সাড়ে পাঁচ লাখ টাকার সিংহ ভাগই ধার-দেনা করে সংগ্রহ করতে হয়েছে তাকে। তাজমহলের মতো পৃথিবীর নানা প্রান্তের লাখো মানুষ ভীড় না জমালেও টাঙ্গাইলে নানা প্রান্তের শতশত মানুষ হারুনের ভালবাসার নৌকা খাটকে একনজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন। এখানেই তার ভালোবাসার সার্থকতা।

Reneta

ভালোবাসার প্রমাণ স্বরূপ সাড়ে পাঁচ লাখ টাকার খাট দেখতে দূরদূরান্তের মানুষ দেখতে আসছেন দেখতে আসা এলাকার মানুষরা মন্তব্য করছেন, আগের যুগের রাজা-রাণীরা এমন খাট ব্যবহার করতো।

আমরা এ খাটটি তৈরীর খবর শুনে দেখতে এসেছি। দেখে সত্যিই ভালো লাগছে। এর আগে এমন খাট কোনোদিনও দেখিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়টাঙ্গাইলসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT