চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র হত্যার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন যে উপাচার্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
শিক্ষা
A A

১৫ মার্চ, ১৯৭১! অগ্নিঝরা মার্চের দিনগুলোতে উত্তপ্ত দেশ। স্বাধীনতার প্রশ্নে বাঙালি জাতির রক্ত তখন টগবগ করছে। পাকিস্তানের শোষণের হাত থেকে মুক্তির দাবি নিয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উত্তাল থেকে উত্তাল হচ্ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ হচ্ছিল, মিছিলে মিছিলে উত্তপ্ত করে তুলে ক্যাম্পাস। কিন্তু পাক-বাহিনী ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে। এতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী।

এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে উপাচার্যের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সময়ের উপাচার্য আবু সাঈদ চৌধুরী। ছাত্র হত্যার প্রতিবাদে পদত্যাগ করেন তিনি।

Banglabid

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন চলাকালে এটাই ছিল একমাত্র পদত্যাগ।

বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন নায়ক। বাংলাদেশের দ্বিতীয় এ রাষ্ট্রপতির জন্ম ১৯২১ সালে, টাঙ্গাইলের নাগবারী গ্রামে। পিতা আবদুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান আইন পরিষদের স্পীকার ছিলেন।

কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৪৬ সালে নিখিল ভারত ছাত্র ফেডারেশন বৃটেন শাখার সভাপতি ছিলেন। লন্ডনের লিংকন্স ইন্ হতে বার-এট-ল ডিগ্রী লাভের পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জুনিয়র অফিসার হিসেবে পেশাগত জীবনের সূচনা।

Reneta

তৎকালীন পূর্ব পাকিস্তানের এ্যাডভোকেট জেনারেল, ঢাকা হাইকোর্টের বিচারপতি এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলায় মুখ্য ভূমিকা পালন করেন আবু সাঈদ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়বিচারপতি আবু সাঈদ চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT