চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনাট্য নয়, পরিচালক দেখে অনুদান দেয়া উচিত: আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রকে যারা অভিনয়, নির্মাণ ও প্রযোজনা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরই একজন নায়ক আলমগীর। ৫০ বছরের অভিজ্ঞতায় জনপ্রিয় এ অভিনেতা বলেন, বেশি বেশি কমার্শিয়াল সিনেমা অনুদান দিতে হবে।

আলমগীর বলেন, ভালো চিত্রনাট্যে ভালো সিনেমা নির্মাণ হয় না। একমাত্র ভালো পরিচালক ভালো সিনেমা নির্মাণ করতে পারে।

চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য দেয়ার সময় ৯বার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক আলমগীর বলেন, সরকারী অনুদানে চিত্রনাট্য দেখে অনুদান দেয়া হয়। এতে করে ভালো সিনেমা নির্মিত হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই ভবিষ্যতে সরকারি অনুদান প্রদানের জন্য ভালো পরিচালকদের বিবেচনা করে অনুদান প্রদান করা দেয়া উচিত।

সিনেমা হলে দর্শক যাচ্ছে না উল্লেখ করে আলমগীর বলেন, দর্শকদের হলে আনতে হলে ভালো সিনেমার বিকল্প নেই। যে সিনেমা দর্শক দেখে সেটাই হচ্ছে ভালো সিনেমা। যে সিনেমা হলে চলার পর দর্শক টানতে পারে না এই নাজুক সময়ে সেসব সিনেমার আপাতত প্রয়োজন নেই।

এ জন্য বেশি বেশি কমার্শিয়াল সিনেমা অনুদান প্রদানের জন্য সরকার ও অনুদান কমিটির দৃষ্টি আকর্ষণ করেন চিত্রনায়ক আলমগীর। তিনি বলেন, আমাদের দেশে হাতে গোনা ৩০-৪০জন ভালো পরিচালক আছে। ৩ বছরের পরিকল্পনা নিয়ে ১০জন পরিচালককে একটি করে সিনেমা দেয়া উচিত এবং সেই সিনেমার মালিক এফডিসি হলে তো সমস্যা নেই।

অনেক বছর আগে এফডিসি থেকে সিনেমা প্রয়োজনা হতো। অসংখ্য জনপ্রিয় সব সিনেমার নায়ক আলমগীর মনে করেন, চলচ্চিত্রের এই ক্রান্তিকালে আবারও এফডিসির প্রযোজনায় সিনেমা নির্মাণ হওয়া উচিত।

Reneta

তিনি বলেন, সিনেমা হল মালিকদের বলা হচ্ছে ১০ কোটি করে টাকা লোন দেয়া হবে। কিন্তু তারা নড়েচড়ে বসছেন না। কারণ তাদের কাছে কনটেন্ট (সিনেমা) কোথায়?  অনুদান দিয়ে যেসব সিনেমা হচ্ছে সেগুলো সিনেমা হলে চালাতে তারা ভয় পাচ্ছে।

নিজের উদাহরণ দিয়ে আলমগীর বলেন, আগামী ২৪ জুন চলচ্চিত্রে আমার অভিজ্ঞতা ৫০ বছর। আমি এখন সিনেমা না করলেও ৫০ বছরের সেই অভিজ্ঞতা চলচ্চিত্রের উন্নতিতে দিতে পারি। অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেইনি। কাজেই আমার অভিজ্ঞতা চলচ্চিত্রের ভালোর জন্য কাজে চালানোর জন্য সরকারের কাছে সুযোগ চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলমগীরচিত্রনায়ক আলমগীরলিড বিনোদনসরকারী অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT