চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক বেশে নার্সের আইপিএলে ফিক্সিং চেষ্টা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আরব আমিরাতে দর্শকবিহীন আইপিএল আয়োজন করেও লাভের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দর্শক না থাকায় জুয়াড়িরা ফিক্সিং করতে পারেনি বলে স্বস্তিতে ছিল বোর্ডের দুর্নীতি দমন ইউনিট (আকসু)। যদিও টুর্নামেন্টের তিন মাস পর অভিনব পদ্ধতিতে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

এতদিন বাদে জানা যাচ্ছে, ডাক্তার সেজে এক নার্স জানার চেষ্টা করেছিলেন আইপিএলের ভেতরকার তথ্য!

করোনার কারণে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে শুরু হয় আইপিএলের ১৩তম আসর। আর গত ৩০ সেপ্টেম্বর এক ক্রিকেটারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ম্যাচ নিয়ে বেশকিছু গোপন প্রশ্ন করেন ওই নার্স। গোপন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, তিন বছর ধরে সেই নার্সের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ছিল সেই ক্রিকেটারের।

নিজেকে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে সেই ক্রিকেটারের ভক্ত বলে দাবি করেন নার্স। করোনাভাইরাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকায় নার্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই ক্রিকেটারও।

এরপর ধীরে ধীরে গল্পের ছলেই ক্রিকেটের ভেতরের তথ্য জানতে চাওয়ার চেষ্টা করা হয়। ম্যাচের প্রথম একাদশ কী হতে পারে, তা নিয়েও প্রশ্ন করা হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে। নার্সের প্রশ্ন শুনে রেগে যান ওই ক্রিকেটার। এই ধরনের প্রশ্ন করলে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন।

শুধু হুমকি দিয়েই থেমে থাকেননি ওই ক্রিকেটার। সঙ্গে সঙ্গেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটকে বিষয়টি জানিয়ে দেন। সেই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে টুর্নামেন্টের মাঝে তদন্ত শুরু হয়। যদিও কোনো বিশেষ তথ্য হাতে না আসায় তদন্ত বন্ধ করে দেয়া হয়েছে।

Reneta

আকসুর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সেজন্য তদন্ত সেখানেই বন্ধ করে দেয়া হয়েছে। বছর দুয়েক আগে জাতীয় দলে খেলা ওই ক্রিকেটারের পরিচয় গোপন রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইপিএল ফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT