চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলে সমানে সমান লড়াই হবে: রকিবুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:১৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

গল টেস্টে সব বিভাগেই মুশফিকদের এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রকিবুল হাসান। তিনি মনে করছেন, এবারের টেস্ট ম্যাচটা হবে আরও রোমাঞ্চকর। ড্র নয়, বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে।

মঙ্গলবার শুরু হচ্ছে ‘জয় বাংলা কাপ’ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। ২০১৩ সালের মার্চে সবশেষ সিরিজে এই মাঠেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১৯০ রান। পরে নাসির হোসেনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার করা ৫৭০ রানের জবাবে ৬৩৮ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ম্যাচ ড্র করেছিল সফরকারীরা। তিন বছর পর মার্চ মাসেই আবার মুখোমুখি হচ্ছে দল দুটি। ঘুরে ফিরে তাই আলোচনায় চার বছর আগে গলে মুশফিকবাহিনীর ড্রয়ের সেই সাফল্যগাঁথা।

সোমবার মিরপুরে বিসিবি কার্যালয়ে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে রকিবুল বললেন, ‘আমি তো মনে করি এবার দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হবে। গলে সমানে সমান লড়াই হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। বোলিংয়ে বিশ্বমানের স্পিনার আছে আমাদের। মোস্তাফিজ ফিট, তাসকিন ভালো বোলিং করছে। তাছাড়া গল পয়মন্ত একটা ভেন্যু আমাদের জন্য। এখানে মুশফিকের ডাবল সেঞ্চুরি আছে। আশরাফুলের ১৯০ রান। সব মিলিয়ে আমি মনে করছি লড়াকু একটা টেস্ট ম্যাচ হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো যারা প্রথমদিন গেমটাকে কন্ট্রোল করতে পারবে, তারাই জয়ের দিক থেকে এগিয়ে থাকবে।’

বাংলাদেশের বোলিং আক্রমণকে ‘ট্যালেন্ট’ অ্যাখ্যা দিয়ে রকিবুল বলেন, ‘স্পিন আক্রমণে আমাদের কম্বিনেশন খুব ভালো। একইসঙ্গে তাসকিন খুব ভালো বোলিং করছে। তার ছন্দ ফিরে পাচ্ছে। মোস্তাফিজ ইনজুরি থেকে উঠে এসে ভালো বোলিং করছে। সবমিলিয়ে ট্যালেন্ট বোলিং অ্যাটাক।’

ব্যাটিংয়ে সবচেয়ে ভরসা রাখছেন মুশফিকুর রহিমের ওপর। এছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাছেও প্রত্যাশা রাখছেন ভালো কিছুর, ‘মুশফিক হয়তো চার নম্বরে নামবে। এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই ইনিংসটা টেনে নিতে হয়। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের কাছ থেকেও ভালো কিছুর আশা থাকবে। তামিম ফর্ম ফিরে পেয়েছে। ট্যালেন্টেড সাকিব আল হাসান আছে, নিউজিল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছে। ব্যাটিং অর্ডার ভারসাম্যপূর্ণ। কাউকে খুব বেশি আলাদা করা কঠিন।’

ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি অভিজ্ঞতায়ও বাংলাদেশকে এগিয়ে রাখছেন রকিবুল, ‘শ্রীলঙ্কা দলে যে দিকপালগুলো ছিল, যারা পুরো টিমকে ধরে রাখতো, সেই ক্রিকেটাররা এখন নেই। বোলিংয়ে মুরালিধরন, ব্যাটিংয়ে সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান তারা এখন নেই। সেই ঘাটতি পূরণ হচ্ছে তবে পুরোপুরি হয়নি। কাজেই কাজে-কলমে কিছুটা অনভিজ্ঞ থাকবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা, এগিয়ে থাকবে বাংলাদেশের ব্যাটসম্যানরাই।’

Reneta

একইসাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটি হুমকির কথাও মনে করালেন রকিবুল। বাড়তি সতর্ক থাকতে বললেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের বোলিংয়ের বিপক্ষে, ‘স্পিনে হুমকি থাকবে। রঙ্গনা হেরাথ তো বিশ্বমানের বোলার। তাছাড়া শ্রীলঙ্কার স্পিন অ্যাটাক ঐতিহ্যগতভাবেই ভালো।’

লিটন দাস উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলায় দল থেকে বাদ পড়তে পারেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে কেউ। যে-ই বাদ পড়ুক ব্যাটিং লাইনআপে বাংলাদেশের কোনো দুর্বলতা থাকবে না বলে মনে করেন রকিবুল। এ ব্যাপারে তার যু্ক্তি, ‘লিটন খুব ভালো একজন ব্যাটসম্যান। স্পেশালিষ্ট উইকেটকিপার, ব্যাটসম্যান হিসেবেও ভালো। তার জুড়ি নেই। প্রস্তুতি ম্যাচেও ভালো করলো। লিটনের অন্তর্ভুক্তিতে অবশ্যই আরেকজন ব্যাটসম্যানকে সরে যেতে হবে। মাহমুদউল্লাহ নয় তো সাব্বির। এদের মধ্যে থেকেই একজন। হয়তো সাব্বিরকেই বাইরে থাকতে হবে। সে যাই হোক, লাইনআপে সাতটা ব্যাটসম্যান থাকবেই। সমস্যা হবে না।’

সবশেষে জয় পেতে হলে কী করতে হবে তাও বাতলে দিলেন রকিবুল, ‘টেস্ট ম্যাচ জিততে হলে ২০টা উইকেট নিতে হবে। ভালো বোলিং করতে হবে। ব্যাটিং-বোলিংয়ে ভালো করতে হবে। তার সঙ্গে ফিল্ডিংয়ের সাপোর্ট থাকতে হবে। এসব মিলিয়েই একটা টেস্ট ম্যাচ জিততে হয়। পাঁচটা দিনের খেলা, ১৫টা সেশন। আটটা সেশন ডমিনেট করতে হবে। তাহলে বাংলাদেশের পক্ষে ম্যাচটা জেতা সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রকিবুল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT