চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগির মরদেহের অংশ সৌদির কনসাল জেনারেলের বাগানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির মরদেহের অংশবিশেষ তুরস্কে নিয়োজিত সৌদি কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবি’র বাসভবনের বাগানে পাওয়া গেছে বলে দাবি করেছে স্কাই নিউজ।

স্কাই নিউজের কাছে সূত্র জানিয়েছে, খাশোগির মরদেহ কেটে টুকরো টুকরো করা হয়েছে এবং তার চেহারা বিকৃত করা হয়েছে।

আরেকটি সূত্র দাবি করেছে, খাশোগির মরদেহের অবশিষ্ট অংশও মোহাম্মদ আল-ওতাইবির বাসভবনের বাগান থেকে উদ্ধার করা হয়েছে।

খাশোগিকে হত্যার আগে ও পরে সৌদি যুবরাজকে ফোন করে বিষয়টি তকে জানানো হয়েছিলো বলেও এর আগে অভিযোগ এসেছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, খাশোগির মরদেহ পাওয়া যায়নি। তিনি খাশোগির মরদেহের সন্ধান দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অফিসিয়ালি বলা হচ্ছে একজন মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মরদেহ এখনো কেন পাওয়া যাচ্ছে না?

Reneta

খাশোগিকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে এরদেয়ান বিস্তারিত কিছু বলেননি।তবে তিনি বলেন, খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি যে পূর্বপরিকল্পিত বর্বর হত্যাকাণ্ড সে বিষয়ে তুরস্কের তদন্তকারী দলের কাছে প্রমাণ আছে। তিনি বলেন, ১৫ সদস্যের হত্যাকারী দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এরদোয়ানের এই দাবির পরই আল-ওতাইবি বাসভবনের বাগান থেকে খাশোগির মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানানো হয়।

এর আগে তুরস্কের সরকার সমর্থিত দৈনিক ইয়েনি শাফাক এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার আগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে টেলিফোন করে রিয়াদে ফিরে যেতে রাজি করানোর চেষ্টা করেন।

তবে গ্রেপ্তার ও হত্যার ভয়ে খাশোগি যুবরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়। তাকে হত্যার পরও যুবরাজের অফিসে ফোন করা হয় বলে আরেকটি প্রতিবেদনে বলা হয়।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কূটনৈতিক মিশনে প্রবেশ করার পর থেকে জামাল খাশোগির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।  বাগদত্তাকে বিয়ের জন্য কাগজপত্র নিতে সেখানে যান তিনি। এরপরেই নিখোঁজ হন জামাল খাশোগি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল খাশোগিসাংবাদিক জামাল খাশোগিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT