চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশলে ‘কঠিন ম্যাচ’ সহজে জিতল খেলাঘর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আবহাওয়া দেখেই পাওয়া যাচ্ছিল বৃষ্টির আগমণী বার্তা। সেটিকে দারুণভাবে কাজে লাগালেন খেলাঘরের ব্যাটসম্যানরা। জিততে হলে যেখানে ওভারপ্রতি ৫.৩ হারে রান তুলতে হত, সেখানে প্রথম ২০ ওভারে তারা রান তুললেন ৪.২ গড়ে, অক্ষত রাখলেন ৯ উইকেট। তার পুরস্কার মিলল বৃষ্টি হানা দেয়ার পর।

উইকেট বাঁচিয়ে খেলে ডাকওয়ার্থ ও লুইস মেথডে ১২ রানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃহস্পতিবার শেষ ম্যাচে তারা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারাতে পারলে রেলিগেশনে পড়ার ঝুঁকি এড়াতে পারবে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স ২০ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৮৪ রান। এরপর বৃষ্টিতে পণ্ড হয়ে যায় খেলা। উইকেট ধরে রাখতে পারায় বৃষ্টি আইনে জয়টাও নিশ্চিত হয়ে যায় তাদের।

পুরো ৫০ ওভার খেলা হলে কঠিন হতে পারত ২৬৮ রান তাড়া করে জয় পাওয়া। বৃষ্টির কারণে সহজ হয়ে যায় সমীকরণ। ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৭২ রান বোর্ডে জমা থাকলেই চলত। সে জায়গায় ১২ রান বেশি তোলে ব্রাদার্স।

ওপেনার রবিউল ইসলাম রবি ৩৯ ও তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ২১ রানে অপরাজিত থাকেন। শাহরিয়ার কমল ২১ রান করে হন রানআউট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ফজলে মাহমুদের সেঞ্চুরি (১০৩), মিজানুর রহমানের ৪৯, ইয়াসির আলি রাব্বির ঝোড়া ৪৭ ও ভারতীয় রিক্রুট দেবব্রত দাসের ৪৫ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে লড়াইয়ের পুঁজি পায় ব্রাদার্স। যদিও বৃষ্টি চলে আসায় শেষ পর্যন্ত লড়াইয়ের সুযোগ পায়নি তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাঘরঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

এপ্রিল ২২, ২০২৬

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT