চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোটা আন্দোলনে বাতাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চায় বিএনপি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
রাজনীতি
A A

সাধারণ শিক্ষার্থী এবং চাকুরি প্রার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেও দলটির ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ। এবার দলটি মুখপাত্র প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বললে, একদিকে কোটা বাতিলের, আরেক দিকে কোটা বহালের আন্দোলন চলছে। সরকার শুধু একপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিবে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান বলেন: এতদিন পরে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনীতি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারীরা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যে তাদের যে বক্তব্যে প্রকাশ পেয়েছে তাতে স্পষ্ট যে ফখরুল সাহেবরা তাদের কাধে ভর করে রাজনীতি করার চেষ্টা করবেন আর সরকার সে ফাঁদে পা দিবে সেটা হয় না।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন: এই পদ্ধতি বাতিল করতে হলে সরকারকে চিন্তা-ভাবনা করে বিচার বিশ্লেষণ করতে হবে। কোনো অনগ্রসর জাতি গোষ্ঠী যাতে বৈষম্যের শিকার না হয়। যাতে সবার মতের প্রতিফলন ঘটে। শুরু থেকে সে বিষয়গুলোকে খেয়াল রেখতে হবে।

কোটা আন্দোলন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনের বিষয়ে সাবেক এই মন্ত্রী বলেন: বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে চাকরিতে কোটা পদ্ধতি চালু হয়। সাড়ে চার দশক সময় ধরে এ পদ্ধতি চালু রয়েছে। সেটা বাতিল করতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা কয়েক জন মিলে শাহবাগ আন্দোলন করলাম। কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করলাম। আর সাথে সাথে বাতিল করে দিলাম। সেটা তো হয় না।

কোটা আন্দোলনে বাতাস দিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে বিএনপি মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। বিএনপি আন্দোলন ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করেছে। তারা কোটা আন্দোলনে বাতাস দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। বানের পানি থেকে বাঁচার জন্য খড়-কুটা ধরে আশ্রয় নেওয়ার অবস্থায় রয়েছে বিএনপি।’

Reneta

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন: বিএনপি গাজীপুর সিটি নির্বাচনে গোহারা হেরে। এখন কয়েক জন ছাত্রদের উপর ভর করে রাজনীতি করতে চাচ্ছে। তারা আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

আলোচনা সভায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, যারা রাজনীতিতে ঐক্যের দাবি করছে তারা পাকিস্তানের ভাবধারায় বিশ্বাসী। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। নির্বাচনকে সামনে রেখে বিএনপি- জামায়াত ষড়যন্ত্র করছে। আমারা দেখেছি আন্দোলনের নামে মায়ের কোলে শিশুকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি- জামায়াত। বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইদ্রিস মল্লিক প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT