চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক, সেরা নায়ক শাকিব খান

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৭:২৩ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৭
বিনোদন
A A
নায়করাজ রাজ্জাক ও শাকিব খান

নায়করাজ রাজ্জাক ও শাকিব খান

কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজক সূত্রে এ খবর জানা গেছে। আগামী ৪ জুন কলকাতায় এইপুরস্কার দেওয়া হবে। দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান পাচ্ছেন সেরা নায়কের পুরস্কার। দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার জন্য নুসরাত ফারিয়াও পুরস্কৃত হচ্ছেন। সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে পুরস্কৃত করা হবে।

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, ‘খবরটি শোনার পর থেকে মনে আনন্দ হচ্ছে। বিদেশের মাটিতে কাজের স্বীকৃতি পাওয়াটা দারুণ ব্যাপার আমার জন্য। ৪ জুন আমি পুরস্কারটি নিতে কলকাতায় থাকব। এ পুরস্কার আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার দর্শক-ভক্ত ও সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। আশা করছি, দেশের জন্য আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারব।’

‘শিকারি’ ছবির দৃশ্যে শাকিব খানের সঙ্গে কলকাতার নায়িকা শ্রাবন্তী

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩ জুন নায়করাজ রাজ্জাক কলকাতায় যাবেন। আইয়ুব বাচ্চু ২ জুন কলকাতা পৌঁছুবেন। এছাড়া বাংলাদেশি টিমের অন্য সদস্য হাবিব ওয়াহিদ ও নুসরাত ফারিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়করাজ রাজ্জাকশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT