চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্ণাটকে বেসরকারি শিক্ষকদের ব্যাপক বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেসরকারি স্কুলের টিউশন ফি কমানোর রাজ্য সরকারের আদেশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে কর্ণাটকের বেসরকারি স্কুল শিক্ষকরা।

মঙ্গলবার রাজধানী বেঙ্গালুরের ফ্লাইওভার দখলে নিয়ে বিক্ষোভ করেন তারা।

এনডিটিভির ধারনকৃত ড্রোনের ছবিতে বিক্ষোভরত শিক্ষকদের বিশাল মিছিল ধরা পড়ে।

করোনা মহামারির কারণে চলতি শিক্ষাবর্ষে বেরসকারি স্কুলগুলোকে টিউশন ফি শুধুমাত্র ৭০ শতাংশ গ্রহণের আদেশ জারি করে কর্ণাটক রাজ্য সরকার। এই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কর্ণাটকের বেসরকারি স্কুল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

কর্ণাটকজুড়ে কমপক্ষে ৩ হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশ নেন প্রতিবাদে। এতে যোগ দিয়েছেন বেসরকারি স্কুলের কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, নিরাপত্তা কর্মী ও স্কুল পরিচালনার সদস্যরাও। ফ্লাইওভার দখলে নিয়ে বিক্ষোভ করার ফলে রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট। যা ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী ছিলো।

কর্ণাটক প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট, টিচিং এন্ড নন-টিচিং কো-অর্ডিনেশন কমিটি আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে দশটির বেশি বেসরকারি স্কুল সংগঠন।

Reneta

কর্ণাটকের বেশিরভাগ বেসরকারি স্কুল রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ স্কুলে ছুটি ঘোষণা করেছে। তাদের দাবি, টিউশন ফি ছাড়ের এই আদেশ বাতিল করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণাটকবেঙ্গালুরুভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশী কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT