চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই সতর্ক করা হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারো জোর দিয়ে বলেছে, প্রথম থেকেই সবাইকে কোভিড-১৯ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কাছে কোনো কিছুই লুকানো হয়নি।

চীনে শুরু হওয়া এই মহামারিকে ডব্লিউএইচও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে।

তারই পরিপ্রেক্ষিতে সংস্থাটির প্রধান টেডরস এডহানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এ সংস্থায় গোপনীয়তার কিছুই নেই।

স্থানীয় সময় সোমবার জেনেভা থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়ে সতর্ক করে আসছি এবং বলেছি প্রত্যেকেরই লড়াই করা উচিত।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হওয়া এই করোনাভাইরাসে বিশ্বের ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচয়ে বেশি ৪০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় তার গৃহীত পদক্ষেপের কারণে সমালোচিত হচ্ছেন।

Reneta

ডব্লিউএইচওর সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চীনমুখী হওয়ার অভিযোগ এনে তহবিল বন্ধ করে দিয়েছে।

ডব্লিউএইচও বলেছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর ১৫ জন স্টাফ কোভিড-১৯ মোকাবেলায় সংস্থাটির সঙ্গে কাজ করছে।

টেডরস বলেন, এর মানে প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছে কোনো কিছুই গোপন নেই। কারণ, আমেরিকানরা আমাদের সঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, ডব্লিউএইচও উন্মুক্ত। আমরা কিছুই লুকিয়ে রাখিনি। কেবল সিডিসি’র জন্যেই নয়, আমরা সকল দেশকেই অবিলম্বে বার্তা দিয়েছি। যাতে দেশগুলো দ্রুত ও ভাল প্রস্ততি নিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসডব্লিউএইচওসিডিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT