চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনে শনাক্ত প্রায় ২ লাখ, মৃত্যু ৫ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ন ০২, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস এ একদিনেই সারাবিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯০১ জন, যা এ পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৮৪৭ জন।

২৪ ঘণ্টায় এই ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে, ১০৫৭ জন। তবে আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, ৫১ হাজার ৯৭ জন। ব্রাজিলে একদিনে আক্রান্ত ৪৫ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ হারিয়েছেন ৬৭৬ জন।

অন্যদিকে ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ মেক্সিকোতে দিন দিন করোনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৪৮, পেরুতে ১৮৬, চিলিতে ৬৫ জন এবং ইরানে ১৪১, কলম্বিয়া ১৩৬, রাশিয়ায় ২১৬, ইরাকে ১০৭ জনের প্রাণহানি ঘটেছে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সেখানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩৮ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ৮ লাখ ২ হাজার ৮৪৯ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছেন ৫ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ডোমিটারকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT