করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার একদিনে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়া।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১,২১৫ জন আর রাশিয়াতে এই সময়ে মৃত্যুবরণ করেছে ৫৫২ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪০ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।
রাশিয়ায় একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ হাজার ২৮৪ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩০ লাখ ৫০ হাজারের বেশি।
ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২৮১ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ২ লাখের বেশি আর মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৭ হাজারের বেশি।
যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০০ জন আর প্রাণ হারিয়েছে ৩১৬ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২২ লাখ ৮৮ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৮ কোটি ১১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৭ লাখ ৭১ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫ কোটি ৭২ লাখের বেশি মানুষ।








