চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জেমসের গান আর শাকিব খান

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৫:২৬ অপরাহ্ন ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A

জেমসের গানের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন মান্না, শিপন মিত্র, মাহফুজ আহমেদ, আরিফিন শুভ ও বাপ্পি। এবার অভিনয় করেছেন শাকিব খান। ছবির নাম ‘সত্তা’। পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

গতকাল বৃহস্পতিবার ইউটিউবে এসেছে ‘সত্তা’ ছবিতে জেমসের গাওয়া গানটি। শিরোনাম ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’। গানের কথা লিখেছেন সোহানী হোসেন, তিনিই প্রযোজনা করেছেন ছবিটি। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

‘আসবার কালে আসলাম একা’ (কষ্ট), ‘আসছে দেশা আসছে’ (দেশা—দ্য লিডার), ‘প্রেম ও ঘৃণা’ (জিরো ডিগ্রী), ‘এতো কষ্ট কষ্ট’ (ওয়ার্নিং), ‘বিধাতা’ (সুইটহার্ট)—জেমসের গানওয়া সবকটি গানই দারুণ জনপ্রিয় হয়েছে।

অনেক দিন পর জেমস আবার নতুন গান গেয়েছেন। তাও আবার চলচ্চিত্রের গান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আশা করা যচ্ছে তার এই গানটিও আলাদা মাত্রা পাবে।

‘সত্তা’ ছবির দৃশ্যে পাওলি দাম ও শাকিব খান

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘সত্তা’। ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার।

৭ এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সত্তা’ ছবিটি । এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আর ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোল জানান, ৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘সত্তা’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাওলি দাম ও শাকিব খান। এছাড়া ৮ ও ৯ এপ্রিল ঢাকায় ছবির প্রচারণায়ও অংশ নেবেন তারা।

Jui  Banner Campaign
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমসসত্তাহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান সিপিডির

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নাতনিকে ধর্ষণের পর হত্যা, দাদির মরদেহ উঠানে

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT