চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটু দেরিতে জ্বললেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠ থেকে উইকেট আলাদা করা কঠিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২২ গজে সবুজ ঘাসের উপস্থিতি এতই বেশি। সকাল থেকে রোদের দেখাও মেলেনি সেভাবে। পেস-কন্ডিশন পুরোপুরি কাজে লাগালেন মোস্তাফিজুর রহমান। তুলে নিলেন ৪ উইকেট। বাঁহাতি পেসারের বোলিং নৈপুণ্যে উত্তরাঞ্চলের বিপক্ষে মাত্র ১৭০ রান করেও প্রথম ইনিংসে লিড পেয়েছে মধ্যাঞ্চল।

মিরপুরে বিসিএলের প্রথম রাউন্ডে মোস্তাফিজ এক ইনিংস বোলিং করে দিয়েছিলেন ১০৬ রান। পাননি কোনো উইকেট। লাল বলে জৌলুস কিছুটা কমে যাওয়ায় জায়গা হয়নি পাকিস্তান সফরের টেস্ট দলে। এ বাঁহাতি পেসার জ্বলে উঠলেন ঠিকই, তবে একটু দেরিতে।

মোস্তাফিজের ৪ উইকেট শিকারে ১৬৬ রানে গুটিয়ে গেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে তারা পেয়েছে ৪ রানের লিড। আরিফুল হক ৫০ ও জুনায়েদ সিদ্দিকী করেছেন ৪৭ রান।

বোলিং উইকেটে আগে ব্যাট করে ১৭০ রানের বেশি তুলতে পারেনি মধ্যাঞ্চল। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দলটি শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল। সেটি সামলে দলকে লড়াকু পুঁজির দিকে নিয়ে গেছেন আব্দুল মজিদ ও তাইবুর রহমান।

প্রথম ইনিংসকে অনুসরণ করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাঈম শেখ। তাসকিন আহমেদের বলে বোল্ড হন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার মার্শাল আইয়ুবও টিকতে পারেননি বেশিক্ষণ। ১১ রান করে সুমন খানকে উইকেট দিয়ে ফেরেন সাজঘরে। রকিবুল হাসান ২৭ রান করে সালাউদ্দিন শাকিলের বলে আউট হন।

৫০ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান মজিদ-তাইবুর। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৯ রান। দ্বিতীয় দিনের বিকেল পর্যন্ত মধ্যাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান।

Reneta

আরিফুল হকের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তাইবুর করেছেন ৪৭ রান। ফিফটি পেরিয়ে মজিদ অপরাজিত ৬০ রানে। ২২ গজে এখন তার সঙ্গী শুভাগত হোম (১৪*)। চার দিনের ম্যাচটিতে দুই দিনেই পড়েছে ২৪ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল-২০২০মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT