চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক টিকিটে ছয় নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

পৃথিবী বিখ্যাত ছয় নাটকের দৃশ্যগুচ্ছ এক সাথে দেখার বিরল সুযোগ পাচ্ছে ঢাকাবাসী। হেনরিক ইবসেন, অগাস্ট স্ট্রিন্ডবার্গ ও আন্তন চেখভের দুটি করে মোট ছয়টি নাটক নিয়ে মঞ্চে আসছে ‘অপরেরা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন এই প্রযোজনাটি নির্দেশনা দিচ্ছেন বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ নির্দেশক আশিক রহমান লিয়ন।

অগাস্ট স্ট্রিন্ডবার্গের দ্য ফাদার ও মিস জুলি, আন্তন চেখভের থ্রি সিস্টার্স ও দ্য সিগাল এবং হেনরিক ইবসেনের এ ডল’স হাউস ও দ্য লেডি ফ্রম দ্য সি নাটকগুলোর দৃশ্যগুচ্ছকে ফ্রেমবন্দী করেছেন ‘অপরেরা’ নাটকের ড্রামা বিভাগের সহকারী অধ্যাপক তরুণ নাট্যকার নির্দেশক চিন্তক শাহমান মৈশান।

ভালোবাসা, দাম্পত্য ও বাসনার একটি অনুপুঙ্খ নাট্যিক ব্যবচ্ছেদনামা ‘অপরেরা’য় অভিনয় করছেন বিভাগের তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টারের উদ্দীপ্ত ছাত্র-ছাত্রীরা। আগামী ১০ থেকে ১৪ জুলাই প্রতি সন্ধ্যা ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে মঞ্চায়িত হবে ‘অপরেরা’।

শিল্প-বিপ্লত্তোর আধুনিক ইউরোপিয় নাট্যভুবনের তিন নাট্যকার হেনরিক ইবসেন, আন্তন চেখভ ও অগাস্ট স্ট্রিন্ডবার্গের এই ছয়টি নাটক নরনারীর বহুমাত্রিক সম্পর্কের উদ্ভাবনী বয়ানের জন্য মাস্টারপিসে পরিণত হয়েছে। প্রণয় ও পরিণয় এবং শিল্প ও শিল্পী এই দুই স্তরে ভালোবাসা কী করে বিকশিত হয়, বিক্রিয়া করে ও পরিণতির দিকে ধেয়ে যায় এই ভাবনারাজি প্রযোজনায় নিরীক্ষিত ও সৃজিত হয়েছে ‘অপর’ ধারণা দিয়ে। এই অপর হলো সত্যের অবয়ব। এর কোনো বাঁধাধরা ছাঁচ নেই। অপরেরা তাই অভিনয় ও নাট্যের ভাষায় আমাদের জীবনের আমাদের সত্য ছবির খোঁজ করে।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক আশিক রহমান লিয়ন বলেন, যেহেতু নাটকটি পরীক্ষা প্রযোজনা তাই অভিনেতা ছাত্রছাত্রীরা যাতে তাদের অভিনয় দক্ষতা অর্জন ও প্রকাশে সক্ষম হয় সেই লক্ষ্যে পৃথিবী বিখ্যাত তিন জন বাস্তববাদী ও প্রকৃতিবাদী নাট্যকারের ৬টি নাটকের নানা অংশ হতে বাছাই করে প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে।

Reneta

নাটকটিতে নারী, পুরুষ, স্বামী,স্ত্রী, সন্তান নানাবিধ সম্পর্কের রসায়ন, সুখ, বেদনা, দহন, জটিলতা উপস্থাাপিত হবে। বহিঃবিশ্বের নাটক সমূহের অবলম্বনে এই নাটকটি নির্মান হলেও শেষমেষ ‘অপরেরা’ নাট্যপ্রযোজনাটি হয়ে উঠবে আমাদের দ্বারা আমাদের সম্পর্কের বিষয়াদি ব্যবচ্ছেদের প্রান্তরর। অপর ছাড়া কি আর নিজ হয়! অপর ছাড়া কি আর সম্পর্ক হয়?’

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়দহননাটকবেদনারসায়নলিড বিনোদনসুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT