চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবখাজিয়ার প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
আবখাজিয়ার প্রধানমন্ত্রী

আবখাজিয়ার প্রধানমন্ত্রী গেনাডি গাগুলিয়া এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিরিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে রাশিয়ার সোচি বিমানবন্দর হয়ে নিজ দেশে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শনিবার রাতে সিরিয়া থেকে সোচি বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে আবখাজিয়ার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রী গাগুলিয়ার (৭০) গাড়িবহর। স্থানীয় সময় রাত ১০টার দিকে আবখাজিয়ার গুডাউটা জেলায় ঢোকার পর মুসেরা অঞ্চলের একটি পুলিশ পোস্ট পার হওয়ার সময়ই দুর্ঘটনায় পড়ে গাড়িবহরটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উল্টোদিক থেকে আসা একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে জানা যায়, ওই গাড়িতেই ছিলেন গাগুলিয়া।

একই গাড়িবহরের অন্য একটি গাড়িতে করে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট রাউল খাজিমবা। তবে তিনি কোনো আঘাত পাননি।

আবখাজিয়া জর্জিয়া থেকে বিচ্ছিন্ন এবং রাশিয়ার অলিম্পিক শহর সোচি লাগোয়া একটি স্বঘোষিত প্রজাতন্ত্র। দেশটিকে রাশিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, নাউরু, নাগোর্নো-কারাবাখ, সাউথ ওসেটিয়া এবং ট্রান্সনিস্ট্রিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে আবখাজিয়া এখনো জর্জিয়ারই একটি অংশ।

Jui  Banner Campaign
ট্যাগ: জর্জিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT