চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস আছে, আইএস নাই!

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:১০ পূর্বাহ্ন ১১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশী নাগরিককে হত্যা এবং সেই হত্যার দায় স্বীকার করে আইএস’র দেওয়া বিবৃতির পর বাংলাদেশে সংগঠনটির উপস্থিতি নিয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পর বিরোধী বক্তব্য ধোঁয়াশার সৃষ্টি করেছে।

তাদের কেউ বলছেন, দেশে আইএস আছে, কেউ বলছেন, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আবার কেউ কেউ বলছেন, নানান জঙ্গী সংগঠনের নামে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে আইএস।

এছাড়াও গত কয়েক বছরে আইএস’র সঙ্গে জড়িত সন্দেহে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতারের পর তাদেরকে নিয়ে একাধিক সংবাদ সম্মেলন করেছে গোয়েন্দা পুলিশ এবং র‌্যাব। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আইএস যদি নাই থাকে; তাহলে ওইসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিলো কোনো?

আইএস বিষয়ে মন্ত্রী থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যই এমন ধোঁয়াশার সৃষ্টি করেছে।

রোববার পুলিশের আইজি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের কাছে দাবি করেন দেশে আইএসের অস্তিত্ব নেই। দুই বিদেশী হত্যায় আইএসের দায় স্বীকার করা প্রসঙ্গে তিনি বলেন, যে ওয়েবসাইট থেকে আইএস হত্যার দায় স্বীকার করা হয়েছে, সেটা পরিচালনা করেন একজন ইহুদি নারী।

এদিনই দেশে আইএস’র অস্তিত্ব থাকতে পারে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ব্যক্তিগতভাবে বা বিছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামী স্টেট-আইএস এদেশে থাকতে পারে। তবে সংঘবদ্ধভাবে এদেশে আইএস থাকতে পারে বলে মনে করে না সরকার।

Reneta

এর আগে গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে আইএসের অস্তিত্ব নেই দাবি করে বলেছিলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মযুদ্ধের নামে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত নয়। আমি মনে করি এদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।

অবশ্য গত মে ও জুন মাসের তিনটি ঘটনায় বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার প্রমাণ মেলে। ২২ জুন পুলিশ বারিধারা ডিওএইচএস থেকে গ্রেফতার করে আব্দুল্লাহ আল গালিবকে। তখন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার ছেলে আইএস সদস্য বলে দাবি করেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহাজাহান।

গালিবের কম্পিউটার থেকে একটি ভিডিও উদ্ধার করেছিলো পুলিশ। ভিডিও থেকে দেখা যায়, ১০ জন আইএস সদস্য প্রশিক্ষণ নিচ্ছে। তখন তিনি দাবি করেছিলেন, ওই ভিডিও দেশের ভেতরেই কোনো এক স্থানে ধারণ করা।

এছাড়াও ১১ জন বাংলাদেশী আইএসে যোগদানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে রওনা হয়েছিলো বলেও জানিয়েছিলেন তিনি। যার মধ্যে আবার দুজন পাকিস্তানে বন্দুক যুদ্ধে নিহত বলে দাবি করেন তিনি।

এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে কমলাপুর রেলস্টেশন থেকে সামির রহমান ইবনে হামদান নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ ছিলো বাংলাদেশ থেকে আইএসের জন্য সদস্য সংগ্রহ করে সিরিয়ায় পাঠানোর উদ্দেশ্যে এদেশে এসেছিলেন তিনি।

বাংলাদেশ এবং মায়ানমারে জঙ্গি নেটওয়ার্ক স্থাপন এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করাও তার উদ্দেশ্য ছিলো।

২৫ মে আইএস’র বাংলাদেশ শাখার প্রধান সন্দেহে গ্রেফতার হন আমিনুল ইসলাম বেগসহ তিনজন।

এছাড়া গত ২৫ সেপ্টেম্বর অনলাইনে আইএস সদস্য সংগ্রহের অভিযোগে পুরানো পল্টন এলাকা থেকে হিফজুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়।

এভাবে গতবছর সেপ্টেম্বর থেকে ধারাবাহিক ভাবে আইএসের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT