চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্ধকার পেরিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরে আসা পূর্ণিমার কথা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:৪৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

“দেশ-সমাজকে ভালো কিছু দেয়ার বহুদিনের ইচ্ছাপূরণের সুযোগ হলো। বেকারত্ব ঘুচে গেলো। এটাও বুঝলাম সময়ের সঙ্গে সঙ্গে সরকার সব ভুলে যায় না। আমার মতো সাধারণ মানুষের কথাও মনে রেখেছে সরকার। এখন দেশের জন্য নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী এবং তারানা হালিম আপার কাছে কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই।”

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে চ্যানেল আই অনলাইনকে এই কথাগুলো বলেছেন ২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে বিএনপি-জামায়াতের পৈশাচিকতার শিকার হয়ে ঘুরে দাঁড়ানো পূর্ণিমা শীল।

ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর সম্পন্ন করেছেন বলে জানান পূর্ণিমা। এরপর তথ্যপ্রতিমন্ত্রীর দপ্তরে কাজের ডাক পাওয়ার পর চ্যানেল আই অনলাইনকে “আমি খুব খুশি” এই কথা বলে এপর্যন্ত আসার নিজের গল্প বললেন পূর্ণিমা: প্রতিমন্ত্রী তারানা হালিম আমার খোঁজ করছিলেন। সিরাজগঞ্জের সাপ্তাহিক পত্রিকা ‘জনতার সংগ্রামে’র রিয়াজুল ইসলামের মাধ্যমে তারানা আপার ব্যক্তিগত সহকারি জয়দেব নন্দী দাদা আমার কথা জানতে পারেন। এরপর ৬ মাস তারা আমার সঙ্গে যোগাযোগ রাখার পর আমাকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কার্যালয়ে ডাকা হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে কী কথা হলো? এই প্রশ্নে পূর্ণিমা বলেন: তিনি জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, মা কেমন আছেন। এখন কী করছি জানতে চাইলেন। এরপর বললেন তিনি আমাকে তার ব্যক্তিগত কর্মী হিসেবে কাছাকাছি কাজ করার সুযোগ দিতে চান। এই প্রস্তাবে আমার কোন অসুবিধা আছে কিনা সেটা জানতে চাইলেন।

‘জবাবে আমি বললাম আমার অসুবিধা হবে কেন। একটা ভালো কাজ করতে পারবো, স্বাধীনভাবে সম্মানের সঙ্গে কাজ করতে পারবো। এখনো কী কাজ করতে দিবেন এখনি এতো কিছু জানি না। কিন্তু তার মতো আন্তরিক মানুষের কাছাকাছি কাজ করবো এটাই এখন অনেক বড় কিছু।’

তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে থেকেই পূর্ণিমা আলো ছড়ানোর উদ্যোগ নিয়েছেন তারই মতো গাঢ় অন্ধকার দেখে আসা মেয়েদের জীবনে।

Reneta

নিজের এই আলো ছড়ানো উদ্যোগের কথা একটুখানি বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতার একেবারে শেষে এসে।

সমাজকে ভালো কিছু দেয়ার ইচ্ছা থেকে এই উদ্যোগ জানিয়ে তিনি বলেন: সমাজে যে মেয়েরা ধর্ষণের শিকার হয়, অবহেলিত, সুবিধাবঞ্চিত এরকম অন্ধকার দেখা মেয়েদের জীবনে একটু পূর্ণিমার আলো দিতে আমি ‘পূর্ণিমা ফাউন্ডেশন ট্রাস্ট’ গড়েছি। আমি আমার নিজের আয় থেকেও অমাবস্যার অন্ধকার ভর করেছে এমন নারীদের জীবনে একটু পূর্ণিমা নিয়ে আসতে চাই।

চরম অমানবিকতার শিকার হওয়া পূর্ণিমা শীল অনেক নারীর মুখে সামান্য হলেও পূর্ণিমা ছড়ানোর সুযোগ পেয়েছেন।
এই সুযোগ দিতে পারার কথা জানিয়েছেন খোদ তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম।

ফেসবুকে পূর্ণিমা শীলের সঙ্গে আন্তরিকতাপূর্ণ ছবিসহ একটি পোস্টে তারানা হালিম লিখেছেন: মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যা, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার “পার্সোনাল অফিসার” হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতমৃ শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমপূর্ণিমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT