চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৫:৩৫ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, শিক্ষকতার পাশাপাশি, অন্যান্য প্রশাসনিক কাজ সামলিয়ে যারা এই মহৎ কাজ করেছেন তাদের অভিনন্দন জানাই৷ তাদের সৃজনশীল মনমানসিকতা পরিচয় এতে পাওয়া যায়। আবৃত্তি সংসদের সাথে সংশ্লিষ্ট তাদের কেও একাজে উৎসাহ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরী সম্পাদনাকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বইটির মধ্যে আবৃত্তির অনেক কবিতা সংকলন করা হয়েছে যা আবৃত্তিপ্রেমীদের পছন্দ হবে বলে আমি মনে করি। এছাড়াও ভাষার মাস হিসেবে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ পাঠ নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম শুরু করার জন্য উনাদেরকে আহ্বান জানান তিনি।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আবৃত্তি সংসদ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে প্রকাশিত `আবৃত্তির নির্বাচিত কবিতাবলি’ গ্রন্থটি সম্পাদনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবৃত্তির নির্বাচিত কবিতাবলিজগন্নাথ বিশ্ববিদ্যালয়বইমোড়ক উন্মোচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT