দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারী। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৫ জানুয়ারী নির্বাচনী প্রচারণার শেষ দিন। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বর্জন করে ভোটমূখী হবার আহ্বান জানিয়েছেন সিইসি। প্রায় ১২ কোটি ভোটারকে ৭ জানুয়ারী সাহস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি।






