চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাক্ষণ পরীকে সময় দিচ্ছি, যত্ন নিচ্ছি: রাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
বিনোদন
A A

‘পরাণ’ ও ‘হাওয়া’ পর পর দুটি ছবি দিয়ে নিজের জাত চিনিয়েছেন শরিফুল রাজ। ছবি দুটির সাফল্য রাজকে একলাফে সামনের সারিতে এগিয়ে দিয়েছে। তাই নির্মাতা ও প্রযোজকরা রাজে আগ্রহী হচ্ছেন।

সবখানেই এ অভিনেতার প্রশংসা! দুটি ছবির সাফল্য যখন উদাযপনের সময়, তখন রাজ অনেকটা ঘর বন্দী। চ্যানেল আই অনলাইনকে রাজ বললেন, চাইলেও ঘর থেকে বের হতে পারছি না। সারাক্ষণ পরীকে সময় দিচ্ছি, ওর যত্ন নিচ্ছি।

মা হতে যাচ্ছেন পরীমনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। চলতি মাসের শেষ সপ্তাহে সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও যে কোনো দিনই অনাগত সন্তানকে স্বাগত জানাতে হতে পারে। এমনকি সেটা আজ, কাল, পরশু কিংবা যে কোনো মুহূর্তে হতে পারে। তাই স্ত্রী পরীমনির পাশে সার্বক্ষণিক সময় দিচ্ছেন রাজ। ছুটছেন হাসপাতালে।

রাজ বলেন, পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় আমাকে থাকতে হচ্ছে। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পাচ্ছি। এটা ব্যাখ্যা করা যায় না। যারা বাবা-মা হয়, তারা বুঝবে।

পরীকে দেখভালের কারণে ‘পরাণ’ ও ‘হাওয়া’র প্রচারণায় খুব বেশি সময় দিতে পারেননি। এ বিষয়ে রাজ বলেন, যতটা পেরেছি দুটি ছবির প্রচারণায় ছিলাম। তবে মানুষ আমার দুটি ছবির চরিত্র নিয়ে আলোচনা করছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছি। তুলনায় কথা এলে ‘পরাণ’ যেহেতু ঈদের ছবি ছিল তাই ‘হাওয়া’র চেয়ে ‘পরাণ’ নিয়ে বেশি প্রশংসা পেয়েছি। হতে পারে আমার প্রথম ঈদের ছবি বলে বেশি আলোচিত হয়েছে। আমি মনে করেছি, দিনশেষে সত্যি সত্যি জোয়ার এসেছে।

রাজ বলেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’ দুটি ছবিই আমার ক্যারিয়ারে নতুন আলো দিয়েছে। আমার আগের কাজগুলো প্রশংসা পেয়েছিল কিন্তু এতো আলোচনা হয়নি। ঠিক এভাবেই কাজ করে যেতে চাই। সামনের কাজগুলো নিয়ে আমার আলাদা কোনো ভাবনা নেই। আগামীতে আমার ‘দামাল’ নামে একটা ছবি আসছে। পিরিওডিক্যাল একটা দুর্দান্ত গল্পের ছবি সেটি। ওটার সঙ্গে চরিত্র হিসেবে থাকতে পেরে সৌভাগ্যবান মনে করি।

Reneta

রাজ বলেন, চরিত্রটা ঠিকভাবে করি। এগুলোই আমার কাজের স্টেটমেন্ট। আলাদা করে হিরোয়িজমে বিশ্বাস করি না। নেগেটিভ বা পজেটিভ যে কোনো চরিত্রে ভালো করতে পারলে দর্শক পছন্দ করে। তাই আমি সবসময় চরিত্রটা হয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরাণপরীমনিরাজলিড বিনোদনশরিফুল রাজসন্তানসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT