চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর চলে যাওয়াই ভালো হয়েছে ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার চলে যাওয়ার পরই যেন ছন্দ ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, মন্তব্য ক্লাবটির কিংবদন্তি সাবেক রয় কিনের।

ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের পর দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে লিগ কাপের ফাইনালে গেছে ইউনাইটেড। তারপর এই মন্তব্য এসেছে ক্লাবটির অন্যতম সফল সাবেক অধিনায়কের থেকে।

‘রোনালদোসহ দলের যে ৫-৬ জন খেলোয়াড় চলে গেছেন, তাদের জন্য নতুনভাবে শুরু করতে পেরেছেন কোচ এরিক টেন হাগ। আমি মনে করি রোনালদোর বিদায়ে কোচ হাগ ও ক্লাবের জন্য সুবিধাই হয়েছে।’

রোনালদো ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়দফায় উগ্র ছিলেন বলেই মত কিনের। বলেছেন, ৩৭ বছর বয়সী মহাতারকার বিদায়ে রেড ডেভিল ডেরায় শৃঙ্খলা ফেরাতে পেরেছেন কোচ টেন হাগ।

‘ক্লাবে এখন নতুন শক্তি অনুভব হচ্ছে। মৌসুমের শুরুটা ভালো না করলেও তাদের বিদায়ের পর আগের সেই গতি ও ভালো অনুভূতি ফিরে এসেছে।’

গত নভেম্বরে দুই পক্ষের সমঝোতায় রোনালদোর সঙ্গে চুক্তির শেষ করার পর ওল্ড ট্রাফোর্ডে ১২ ম্যাচ জিতেছে রেড ডেভিলরা। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচ জিতল ইউনাইটেড।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরটেন হাগফার্গুসনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT