চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে মেসির হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ২৫, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির জন্মদিনে ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসির একসময়ের সতীর্থ ম্যাক্সিমিলিয়ানো ‘ম্যাক্সি’ রুবেন রদ্রিগেজ। নিউওয়েলস ওল্ড বয়েজ ম্যাক্সির বিদায় স্মরণীয় করে রাখতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, নেমেছিলেন মেসিও। দারুণ এক হ্যাটট্রিক করে ৩৬তম জন্মদিন রাঙিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।

রদ্রিগেজের বিদায় উপলক্ষে মেসির জন্মশহর রোজারিওতে আয়োজন করা হয় জমকালো বিদায়ী অনুষ্ঠানের। স্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে প্রায় ৪২ হাজার দর্শকের সামনে নানা আয়োজনের মধ্য দিয়ে রদ্রিগেজকে বিদায় জানানো হয়। তাকে শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

ম্যাক্সির দল নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামেন শনিবার ৩৬-এ পা দেয়া মেসি। বাঁ-পায়ের ফ্রি-কিক থেকে চার মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পেয়ে যান মহাতারকা। পরের গোলটি করেন গোলরক্ষকের মাথার উপর দিয়ে ফ্লিক করে। আর বুক দিয়ে বল নামিয়ে দুর্দান্ত ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর মাঠে নামেননি ‘বার্থডে বয়’। ম্যাচে ৭-৫ গোলের ব্যবধানে জিতেছে মেসির শৈশবরে ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। সাবেক বর্তমানদের মিলনমেলায় এদিন মাঠে নেমেছিলেন মেসি-মার্টিনেজদের কোচ লিওনেল স্কালোনিও।

ট্যাগ: মেসিরোজারিওলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT