চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন জ্যাকুলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A

জ্যাকুলিন ফার্নান্দেজ কয়েক মাস ধরে বেশ আলোচনায়। তবে অভিনয় নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় কাঠগড়ায় যেতে হয়েছে তাকে। এই মামলার জেরে শনিবার ইডি জানিয়েছে, ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, দেশ ছেড়েও পালানোর চেষ্টা করেছিলেন তিনি।

আর্থিক তছরুপের মামলায় জামিন আবেদনের চূড়ান্ত শুনানির জন্য শনিবার আদালতে হাজির হতে হয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজকে। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

ইডি জানিয়েছে, অভিনেত্রী ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন। তবে তার নাম লুকআউট সার্কুলারে থাকায় তিনি তা করতে পারেননি। এছাড়াও জ্যাকুলিন তার মোবাইল ফোন থেকে তথ্য মুছে দিয়ে তদন্তের সময় প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন।

তবে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেছেন, জ্যাকুলিন শুরু থেকেই তদন্ত সংস্থাগুলোকে সহযোগিতা করেছেন এবং তদন্তের প্রয়োজনে যতবার তাকে ডাকা হয়েছে তিনি উপস্থিত হয়েছেন। তার দাবি, মামলাসংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য ইডির কাছে হস্তান্তর করেছেন জ্যাকুলিন।

শনিবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে জ্যাকুলিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যাকুলিনজ্যাকুলিন ফার্নান্দেজসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গ নির্বাচন: ভোট গণনায় এগিয়ে বিজেপি

মে ৪, ২০২৬

রিয়ালের জয়ে অপেক্ষা বার্সার, এল ক্ল্যাসিকোই শিরোপা নির্ধারণী

মে ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

মে ৪, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু

মে ৪, ২০২৬

রাজধানীতে বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আভাস

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT