চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-হামাস সংঘর্ষ আমাদের ‘অস্তিত্বগত পরীক্ষা’: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ‘দীর্ঘ এবং কঠিন’ হবে। এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য ‘অস্তিত্বের পরীক্ষা’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।

রোববার ২৯ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবে এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, ‘দীর্ঘ এবং কঠোর আক্রমণ চালাতে প্রস্তুত ইসরায়েল।’

নেতানিয়াহু বলেন, এটা হলো যুদ্ধের দ্বিতীয় পর্যায়, যার উদ্দেশ্য পরিষ্কার। তা হলো হামাসের শাসন ও সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দেয়া এবং জিম্মিদের দেশে ফিরিয়ে আনা। আমরা সবেমাত্র শুরু করেছি। ভূমিতে এবং ভূমির নিচে থাকা শত্রুদের আমরা ধ্বংস করবো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লড়ব। আমরা আত্মসমর্পণ করব না। আমরা সরে আসব না।’ উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের সতর্ক করে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এতে বলা হয়, এলাকাটি এখন একটি যুদ্ধক্ষেত্র। তাই গাজা সিটির বেসামরিক বাসিন্দাদের অবশ্যই দক্ষিণে চলে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তন যুদ্ধইসরায়েল-হামাস সংঘর্ষহামাস-ইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে টাইগারদের ব্যাটিং ধস, ১০২ রানে থামল ইনিংস

মে ২, ২০২৬

ইটালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, পরিবারকে ভিডিও দেখালো বড় ভাই

মে ২, ২০২৬

নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী

মে ২, ২০২৬

লভ্যাংশ দিতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্ধেকের বেশি ব্যাংক

মে ২, ২০২৬

সাড়ে চারটায় গড়াবে ম্যাচ, খেলা গড়াবে কত ওভারে?

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT