চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি ছেড়ে বার্সায় ট্রেবলজয়ী গুন্ডোয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ২৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান সাত বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় গেলেন। ৩২ বর্ষী মিডফিল্ডারের স্পেনে যাওয়ার কথা সোমবার বিবৃতিতে জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

বার্সেলোনার সঙ্গে গুন্ডোয়ান দুই বছরের চুক্তি করেছেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ন্যু ক্যাম্প মাতাবেন মাঝমাঠের সেনানী। চুক্তি শেষে আরও একবছর থাকার সুযোগ রয়েছে। কাতালান ক্লাবটি জার্মান অধিনায়কের সঙ্গে ৪০০ মিলিয়ন ইউরোয় চুক্তি সেরেছে।

‘আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি যে, গত সাত বছর ধরে ম্যানচেস্টার সিটির অংশ হতে পেরেছি। ম্যানচেস্টার সিটি আমার বাড়ির মতো এবং আমি এখানে পরিবারের মতো অনুভব করেছি।’

‘আমার সময়ে এমন অবিস্মরণীয় মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত এবং অধিনায়ক হিসেবে এ মৌসুম আমার ক্যারিয়ারে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।’ যাবার বেলায় গর্বিত গুন্ডোয়ানের কথা।

প্রথমবার ম্যানসিটির হয়ে ইউরোপ চ্যাম্পিয়নের মুকুট পরেছেন জার্মান অধিনায়ক। একইসাথে এফএ কাপ এবং লিগ শিরোপা জিতে ট্রেবল সম্পন্ন করেছেন গত মৌসুমে। সিটির হয়ে ৩০৪ ম্যাচে ৬০ গোলও করেছেন।

Reneta

আসছে অক্টোবরে ৩৩ বছরে পা দিতে চলা গুন্ডোয়ান শালকে-০৪ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন। স্প্যানিশ বস পেপ গার্দিওলা সিটিজেনদের ঘরে আসার পর প্রথম চুক্তি করেন তুর্কী বংশোদ্ভূত এ তারকার সঙ্গে। ক্যারিয়ারে তখন জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডে খেলছিলেন তিনি।

ম্যানসিটিতে ২০২২-২৩ মৌসুমে অধিনায়কের দায়িত্ব পান গুন্ডোয়ান। ক্লাবের হয়ে অধিনায়কত্ব করা শেষ ম্যাচটিতে জিতেছেন অধরা চ্যাম্পিয়ন্স লিগ। এরআগে তিনি পাঁচবার প্রিমিয়ার লিগ শিরোপা, দুবার এফএ কাপ, চারবার লিগ কাপ, দুবার কমিউনিটি শিল্ড জিতেছেন। এফএ কাপ শিরোপার ফাইনালে দ্রুততম গোলের রেকর্ডটি তারই।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডগুন্ডোয়ানচ্যাম্পিয়ন্স লিগজার্মানিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT