বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস এর উদ্যোগে বাজুস ফেয়ার শুরু হয়েছে। তিনদিনের স্বর্ণের মেলায় বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বাহারি ডিজাইনের স্বর্ণ প্রদর্শনের পাশাপাশি নানা অফারে স্বর্ণালঙ্কার কিনতে পারবেন ক্রেতারা। স্বর্ণশিল্পকে দেশে-বিদেশে তুলে ধরা এবং আগামীতে স্বর্ণ রপ্তানির করার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।






