কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান এবং আরিয়ান দীপ্তের জানাজা সম্পন্ন হয়েছে। টরন্টোর মসজিদ আল আবেদিনে জানাজার নামাজে অংশ নেন বাঙালি কমিউনিটি নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে’র শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।






