স্বাস্থ্যের কথা ভেবে যে ডায়েট কোক, সেই ডায়েট কোকেই ক্যান্সারের উপাদান। ডায়েট কোকে আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে ব্যবহার করা অ্যাসপার্টাম নামের মিষ্টিকে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, চলতি মাসেই এ ঘোষণা আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা শেষে জুন মাসে বৈঠকে বসে। সেখানে জানানো হয়, অ্যাসপার্টেমে কারসিনোজেন নামের ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পেয়েছেন তারা।






