বলিউড অভিনেত্রী দিয়া মির্জা প্রিয়জন হারিয়ে ভেঙে পড়েছেন। ইনস্টাগ্রামে দুঃসংবাদটি নিজেই জানিয়েছেন তিনি।
সন্তানসম ভাইয়ের মেয়ে তানিয়া কাকড়েকে হারিয়েছেন দিয়া মির্জা। ভাতিজির প্রাণোচ্ছল একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন দিয়া।
সামাজিক মাধ্যমে দিয়া লিখেছেন, ‘আমার ভাতিজি, আমার সন্তান। আমার জান। চলে গেলে। যেখানেও আছো, শান্তিতে থেকো প্রিয়। তুমি সবসময়েই আমাদের হাসি আনন্দে ভরিয়ে রেখেছ।’
গাড়ি দুর্ঘটনায় অল্প বয়সে মৃত্যু হল অভিনেত্রীর ভাতিজি তানিয়ার। তানিয়া কনগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে।
খুব শিগগির দিয়াকে দেখা যাবে ‘ধক ধক’ সিনেমায়। তার সঙ্গে দেখা যাবে ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহের মতো তারকাদের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







