চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাস নিষিদ্ধ চমক, দিতে হবে ক্ষতিপূরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৪ আগস্ট উত্তরার একটি শুটিং বাড়িতে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিংয়ে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ ও মিথ্যে অভিযোগ আনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় ডিরেক্টর ডিল্ডস।

এই অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলন করে ডিরেক্টরস গিল্ড জানায়, চমকের কারণে নির্মাতা ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। আগামী ৩০ আগস্ট এর মধ্যে এই নাটকের ক্ষতিপূরণ দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

সমস্যার সূত্রপাত হয় গেল ৪ আগস্ট। সেদিন আদিব হাসান পরিচালিত একটি নাটকের সেটে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।

জানা যায়, তিনি শুটিংয়ে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি সিনিয়র শিল্পী মাসুম বাশার এবং সহ অভিনেতা আরশ খানকেও ছেড়ে কথা বলেননি। সেটে পুলিশও আসে।

Reneta

এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন।

বিষয়টি নিয়ে কয়েক দফায় আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা।

সংগঠন তিনটি গত ১৩ আগস্ট বিকেলে সমস্যাটির সমাধানের লক্ষ্যে বসে। এ সময় অভিযোগকারী চমক ও নির্মাতা আদিব হাসানের অভিযোগ শোনা হয়। সেই সঙ্গে সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্য শোনেন সংগঠনের নেতারা।

এরপর গত ১৪ আগস্ট অভিনয়শিল্পী সংঘ এক বার্তায় সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠায়। সেখানে অভিনেত্রী চমককে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার তাকে তিন মাস নিষিদ্ধ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চমকরুকাইয়া জাহান চমকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT